সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! চারচাকা গাড়ি সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৬। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কুশীনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! চারচাকা গাড়ি সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৬। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কুশীনগরে। প্রতিবেদন অনুসারে, সোমবার (২ নভেম্বর) ভোরে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন গাড়ির আরোহীরা। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে মোট আটজন ছিলেন। হাটা কোতোয়ালি এলাকার থারুয়াডিহের কাছে আসতেই ওই গাড়িটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, ট্রাকের ধাক্কায় গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরের সমস্ত জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ।

স্থানীয়দের সাহায্যে নিহত ছয়জনকে গাড়ি থেকে টেনে বের করা হয়। আর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ওই এলাকায় খানিকক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে মানুষজন ভিড় জমান। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। বিষয়টি তদারকি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার অভিযান দ্রুত করার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের গ্রামে। আনন্দ উৎসব থেকে ফেরার পথে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হবে, তা মেনে নিতে পারছেন না নিহতদের পরিবার। 

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার