‘আম মুরগির ঝোল’ খাবেন নাকি? রইল রেসিপি

রবিবার অন্তত একটু মাংস না হলে চলে? এবার কাঁচা আম ও মুরগির মাংসের মেলবন্ধন ঘটিয়ে বানিয়ে ফেলুন নতুন পদ 'আম মুরগির ঝোল'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের মরশুমে পাকা আম বাজারে উঠলেও কাঁচা আম কিন্তু এখনও দেদার বিক্রি হচ্ছে। গরমে পেট ঠান্ডা রাখার জন্য অনেকেই ব্যাগ বোঝাই করে বাড়িতে কাঁচা আম কিনে আনছেন। বাড়ির গিন্নি রান্না করছেন কাঁচা আম দিয়ে নানা সুস্বাদু পদ। অন্যদিকে মুরগির মাংসের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে মাংস কিনতে নাজেহাল হচ্ছে বাঙালি। কিন্তু রবিবার অন্তত একটু মাংস না হলে চলে? এবার কাঁচা আম ও মুরগির মাংসের মেলবন্ধন ঘটিয়ে বানিয়ে ফেলুন নতুন পদ ‘আম মুরগির ঝোল’। 

উপকরণঃ

মাংস-৫০০ গ্রাম

কাঁচা আম- ১টি

সর্ষের তেল- ২-৩ টেবল চামচ

হলুদগুঁড়ো- ১ চা চামচ

জিরেগুঁড়ো- ১/২ চা চামচ

লঙ্কাগুঁড়ো- ১/২ চা চামচ

তেজপাতা- ২ টো

সাদা জিরে- ১/২ চা চামচ

পেঁয়াজবাটা-২ টেবল চামচ

আদাবাটা- ১ চা চামচ

রসুনবাটা- ১ চা চামচ

কাঁচালঙ্কাবাটা- ১ টেবল চামচ

শুকনোলঙ্কা- ১ টা

ধনেপাতাকুচি- ১ টেবল চামচ

নুন ও চিনি- স্বাদমতো

প্রণালীঃ মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা পেঁয়াজ বাট্‌ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিন। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাত্‌ সাদা জিরে দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ফুটতে দিন কিছুক্ষণ। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচা আমের টুকরো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। মাখোমাখো ঝোল হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘আম মুরগির ঝোল’।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের