এক মশলাতেই অমৃত হবে চিকেনের এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই মাংস বলতে অধিকাংশ জনই চিকেনই বোঝে। আজ একটি অন্য ধরনের চিকেনের রেসিপি রইল আপনাদের জন্য। এই রেসিপি যেমন জিভে জল আনা, তেমনই স্বাস্থ্যকর। এই রান্নার নাম মেথি চিকেন। এটি আসলে বাংলাদেশের রান্না।

প্রথমে চিকেনটা মাখিয়ে রাখুন নুন, হলুদ আর ভিনিগার দিয়ে। ভিনিগার না থাকলে পাতি লেবুর রসও দিতে পারেন। এতে মাংস যেমন নরম হবে তেমনই মাংসে থাকা গন্ধও দূর হবে।

এরপর কড়াইয়ে সরষের তেল দিন। স্বাস্থ্য সচেতন হলেও একদিন সর্ষের তেল খান। নাহলে এই রান্নার সেই স্বাদ পাবেন না। তেল গরম হলে তাতে দিন অল্প পরিমাণে গোটা মেথি। দেখবেন মেথি চিকেনে কিন্তু মেথির গন্ধই আসল। তাই এমনভাবে বানাবেন যাতে গন্ধ চলে না যায়। মেথি হালকা ভাজা হয়ে গন্ধ ছাড়লে তেলের উপরে দিয়ে দিন কয়েকটি চেড়া কাঁচা লঙ্কা ও পরিমাণমতো আদা রসুন বাটা।

মশলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ-আদা-রসুন বাটার পরিমাণ কিন্তু আপনি কতটা পরিমাণ মাংস রান্না করছেন তাঁর উপর নির্ভর করে। পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।

তারপর একে একে দিন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর কিছুটা মেথি গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে কষতে থাকুন। জল দিলে আর মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা চিকেন। কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দিন পরিমাণ মতো গরম জল।

এবার অপেক্ষা করুন চিকেন সিদ্ধ হওয়ার। নামানোর আগে শুকনো খোলায় ভাজা কাসৌরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিন মাংসে। আর দিয়ে দিন মিহি করে কুচিয়ে রাখা টমেটো। এবার আঁচ বন্ধ করে চাপা ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর ভাত বা রুটির সঙ্গে সার্ভ করুন মেথি চিকেন।

 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন