জামাইষষ্ঠীতে এবার বানান মুরগির পাতুরি

পাল্টেছে জামাইদের খাদ্যরুচি। এই জামাইষষ্ঠীতে আপনার জামাইয়ের পাতে পড়ুক 'মুরগির পাতুরি'। রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যৈষ্ঠ মাসের এক অন্যতম উৎসব বা বাঙালি অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে রীতি নিয়ম না পাল্টালেও পাল্টেছে এই অনুষ্ঠান অন্যভাবে পালন করার মত বিষয়। সঙ্গে পাল্টেছে জামাইদের খাদ্যরুচি। এই জামাইষষ্ঠীতে আপনার জামাইয়ের পাতে পড়ুক ‘মুরগির পাতুরি’। রইল রেসিপি। 

উপকরণঃ 

চিকেন কিমা- ৫০০ গ্রাম

কুমড়ো পাতা- প্রয়োজন মত

গন্ধরাজ লেবুর পাতা:- ৩-৪টি

গন্ধরাজ লেবুর রস- ৪-৫ টেবিল চামচ

নারকেল বাটা- ৪ টেবিল চামচ

নুন ও গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো

সাদা তেল- ৩ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা- ৪ টেবিল চামচ

পোস্ত বাটা- ৩ টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

প্রণালীঃ চিকেন কিমাগুলি ভালো করে ধুয়ে নিয়ে  মিক্সার গ্রাইণ্ডারে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে সেই পেস্টটি নিয়ে তাতে সমস্ত উপকরণ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাতুরি বানানোর জন্য কুমড়ো পাতাগুলি আগে থেকে সামান্য নুন জলে ভাপিয়ে নিয়ে তাতে ওই মিশ্রণ দিয়ে দিন। তাতে একটি গন্ধরাজ লেবু দিয়ে পাতাটি ভালোভাবে মুড়িয়ে একটি পাত্রে সামান্য তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিয়ে পরিবেশন করুন জামাইষষ্ঠীর দুপুরে গরম গরম মুরগির পাতুরি।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ