জেনে নিন ‘আফগানি বিরিয়ানি’র রেসিপি

বিভিন্ন উপকরণ দিয়ে বানানো বিরিয়ানির তুলনাই নেই। আজ জেনে নিন 'আফগানি বিরিয়ানি'র রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। দেশ ও তার বাইরে বিরিয়ানির স্বাদ ও তার প্রকারভেদ রয়েছে। শুধু তাই নয় বিভিন্ন উপকরণ দিয়ে বানানো বিরিয়ানির তুলনাই নেই। আজ জেনে নিন ‘আফগানি বিরিয়ানি’র রেসিপি। 

উপকরণঃ

মাটন- ৫০০ গ্রাম

বাসমতি চাল- ১ কেজি

রসুন বাটা- ২ টেবিল চামচ

কাজু- কিশমিশ- ১/২ কাপ

চিনি- ৩ টেবিল চামচ

নুন- স্বাদমত

গুঁড়ো এলাচ- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ২ কাপ

তেল- প্রয়োজনমত

জল- ৫ কাপ

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে পরিমাণমত তেল নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে তা বাদামি করে ভেজে নিন। এরপর এতে মাংস দিয়ে সামান্য ভেজে নিন। এরপর এতে রসুন যোগ করুন। । কিছুক্ষণ নেড়ে নিয়ে এতে জল ও স্বাদমত নুন দিয়ে ফুটতে দিন। জল কিছুটা কমে এলে তা মাংস তুলে নিয়ে মাটন স্টকটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। জল কমে গিয়ে তা ১ কাপ হয়ে এলে মাটন স্টক আলাদা করে রেখে দিন।

এবার একটি পাত্রে চিনি দিয়ে সামান্য গরম করে নিয়ে তাতে মাংসের স্টকটা দিয়ে ১ চা চামচ গরম মশলা ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে বাকি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে সিদ্ধ করে রাখা মাংস দিয়ে কিছুক্ষ৯ণ ভেজে নিন। এরপর পাত্রে আলাদা করে কাজু, কিসমিস ও কোনও সবজি এই বিরিয়ানিতে যোগ করতে চাইলে তা ভালোভাবে ভেজে নিন সামান্য চিনি দিয়ে। সবতা হয়ে এলে এবার এতে আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে তাতে মাটন স্টক দিয়ে দিন। এরপর এতে গরম মশলা, এলাচ গুঁড়ো ও ভেজে রাখা মাংস দিয়ে দিন। নামানোর আগে উপর থেকে কাজু কিসমিস ছড়িয়ে পাত্রটির উপর একটি মোটা কাপড় চাপা দিয়ে তার উপর একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ‘আফগানি বিরিয়ানি’।  

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’