অতিথি আপ্যায়ন সারুন ছানার ডেভিলে, রইল রেসিপি

বানিয়ে ফেলুন চা এর সঙ্গে টা। ডিমের বদলে বানান পনির বা ছানার ডেভিল। কীভাবে বানাবেন? দেখে নিন।  কীভাবে বানাবেন? দেখে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধ্যায় অতিথি আপ্যায়্যনের খামতি রাখতে কে চায়? কিন্তু বাঙালি বাড়িতে আমিষ পদ ছাড়া অতিথি আপ্যায়ণ ঠিক জমে না। কিন্তু কোনও কারণবশত যদি অতিথিকে নিরামিষ খাবার দিয়েই আপ্যায়ন করতে হয় তাহলে কি করবেন ভাবছেন? কোনও চিন্তা নেই, বানিয়ে ফেলুন চা এর সঙ্গে টা। ডিমের বদলে বানান পনির বা ছানার ডেভিল। কীভাবে বানাবেন? দেখে নিন। 

উপকরণঃ 

ছানা-৫০০ গ্রাম

ছোলার ডাল- ১২৫ গ্রাম

ঘি- ৩ টেবিল চামচ

সর্ষের তেল- পরিমাণ মতো

কাঁচা লঙ্কা- ২টি

আদা কুচি- ১ টেবিল চামচ

কালো জিরে- ১ টেবিল চামচ

চিনি- ১ টেবিল চামচ

নুন- স্বাদ মতো

প্রণালীঃ প্রথমে ছোলার ডাল বেশ কিছুক্ষণ (৩-৪ ঘন্টা) ভিজিয়ে রাখুন। এরপর ভিজিয়ে রাখা ডালের জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে বেটে নিন। লক্ষ্য রাখবেন ডাল যেন খুব মিহি করে বাটা হয়। এরপর কড়াইতে তেল গরম করে তাতে একে একে ঘি, কালো জিরে ফোড়ন দিয়ে ও সামান্য কাঁচা লঙ্কা কুঁচি, হিং ও আদা কুঁচি দিয়ে হালকা আঁচে সামান্য ভেজে নিন। ১৫-২০ মিনিট আভেনে রেখে তারপর নামিয়ে আলাদা পাত্রে রেখে দিন। এবার ভালোভাবে ছানা চটকে মেখে নিয়ে তাতে সামান্য নুন, লঙ্কা, ঘি দিয়ে মেখে নিন। ছোট ছোট করে মাখা ছানা হাতে নিয়ে গোল করে নিন তাতে খানিকটা ডালের পুর ভরুন। এবার ডিমের আকারে বানিয়ে নিয়ে গরম ডুবো তেলে ভেজে নিয়ে পরিবেশন করুন ছানার ডেভিল।  

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর