স্বাদে গুণে ভরপুর মিষ্টি আলু দিয়ে বানান এবার রাবড়ি

মিষ্টি আলুর পান্তুয়া থেকে রাবড়ি সমস্ত কিছুই স্বাদে গুণে ভরপুর। এবার বাড়িতে বানান মিষ্টি আলুর রাবড়ি। কীভাবে বানাবেন দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাঙা আলু বা মিষ্টি আলুতে যেমন রয়েছে নানা পুষ্টিগুণ তেমনই নানা সুস্বাদু পদ বানাতেও রাঙা আলুর জুড়ি মেলা ভার। মিষ্টি আলুর পান্তুয়া থেকে রাবড়ি সমস্ত কিছুই স্বাদে গুণে ভরপুর। এবার বাড়িতে বানান মিষ্টি আলুর রাবড়ি। কীভাবে বানাবেন দেখে নিন।

উপকরণঃ 

দুধ- ২০০ মিলিলিটার

রাঙা আলু- ২টি (সিদ্ধ)

চিনি-১ চা চামচ

উষ্ণ গরম জল- ১/২ কাপ

ড্রাই ফ্রুটস- ১/২ কাপ

এলাচ গুরো-১/২ চা চামচ

কেশর- কয়েকটি

প্রণালীঃ প্রথমে ভালোভাবে দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে এলে এবার এতে যোগ করুন সিদ্ধ করে রাখা মিষ্টি আলু। দুধের সঙ্গে মিষ্টি আলু পুরোপুরি মিশে গিয়ে যতক্ষণ না দুধ ঘন হয়ে আসছে ভালোভাবে নাড়তে থাকুন। এরপর উষ্ণ গরম জলে কেশর দিয়ে ভিজিয়ে রাখুন। ভালোভাবে ভিজে গেলে এবার তা দুধের মিশ্রণে যোগ করে দিন। যোগ করুন এলাচ গুঁড়োও এবং ভালোভাবে মিশতে দিন।  হয়ে এলে নামানোর শেষে পছন্দমত ড্রাইফ্রুটস দিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন মিষ্টি আলুর রাবড়ি।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর