গরমে গলা ভেজাবেন নাকি তালশাঁসের সরবতে? জেনে নিন পদ্ধতি

গরমের নানা ফলের মধ্যে অন্যতম হল তালশাঁস। এবার জল্ভরা তালশাঁস দিয়ে বানান বাড়িতে নতুন ধরণের সরবত। জেনে নিন পদ্ধতি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমকাল, প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত। তবে সেই গরমের মধ্যেই মুখে একটু হাসি ফোটাতে যা পারে তা হল এই গরমে নানা রকমের ফল। আম, লিচু, জলভরা তালশাঁস ইত্যাদিতে বাজার ছেয়ে যাওয়া মানেই মনের ও পেটের উভয়েরই আনন্দ সঙ্গে রসনাতৃপ্তি।এবার বিষয় হল আমরা যেহেতু নানারকমের খাবার বানাতে ভালোবাসি রকমারি পদ্ধতিতে তাতে গরমের এই বিভিন্ন রসালো ফল দিয়ে বানিয়ে ফেলতে পারেন অভিনব ধরণের সরবত। তেমনি এবার জল্ভরা তালশাঁস দিয়ে বানান বাড়িতে নতুন ধরণের সরবত। জেনে নিন পদ্ধতি। 

উপকরণঃ

তালশাঁস- ২-৩ কাপ (টুকরো করা)

চিনি- ১/২ কাপ

লেবুর রস- ১/২ কাপ

জল- প্রয়োজনমত

বরফ কুচি- প্রয়োজনমত 

প্রণালীঃ প্রথমে টুকরো করে রাখা তালশাঁস  জল দিয়ে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে মিশিয়ে নিন। মিশে গেলে সেটি ছেঁকে নিন। এবার অন্য একটি পাত্রে জল, চিনি, লেবুর রস নিয়ে একটি মিশ্রণ বানান। এরমধ্যে এবার ছেঁকে রাখা তালশাঁসের মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে কুচো বরফ ছড়িয়ে পরিবেশন করুন তালশাঁসের সরবত।  

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ