চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার, ছুটির দিনে বাঙালিদের পাত পেড়ে খাওয়ার দিন। মটন কিংবা চিকেন নয়তো মাছের নানা পদ ভাতের সঙ্গে থাকবেই। আর সেই ছুটির দিনে একটি ভিন্ন পদের রান্না আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই পদ খেলে বারবার খেতে ইচ্ছে করব। রবিবারের বাজারে ট্যাংরা মাছ পাওয়া খুব একটা দুস্কর নয়। আর ঘরে যদি থাকে চিচিঙ্গা, বেশ জমে ক্ষীর। চট করে বানিয়ে ফেলুন ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা বা পাতলা ঝোল।

উপকরণ

চিচিঙ্গা ৫০০ গ্রাম, ট্যাংরা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়ো এক চা-চামচ করে, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি করে কাটা ৫ থেকে ৬ টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

ট্যাংরা মাছ কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। চিচিঙ্গা লম্বা করে কেটে ফুটন্ত জলে প্রথমে সেদ্ধ করে নিন। আলাদা কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করুন। গরম হলে তাতে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়ো, লবণ এবং জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। পরে ট্যাংরা মাছ ধুয়ে এতে দিয়ে দিন। তারপর কষিয়ে উঠিয়ে নিন। এবার চিচিঙ্গা দিয়ে নেড়ে পরিমাণমতো ঝোলের জল দিয়ে ঢেকে রান্না করুন। ফুটে উঠলে কষানো মাছ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে লবণ চেখে নিয়ে নামিয়ে নিন। তারপর গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রবিবারের দুপুরটা জমে যাবে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর