হুগলিতে সেরা দশ রান্নার গিন্নি

Share:

নিজস্ব প্রতিনিধি : রন্ধন এমন একটা শিল্প যে শিল্পের কদর সারা বিশ্ব জুড়ে। সিনেমাতেও আমরা দেখেছি সেই ভজহরি মান্নাদে’র রান্নার দক্ষতা। যা নিয়ে লেখা হয়েছে গান। এই শিল্পের শুরু ঘরের মা বোন আর ঠাকুমাদের হাতে।  এটি আরও বেশি বিস্তার লাভ করেছে ফাইভ স্টার হোটেলের শেফদের রান্নার জাদুতে। ফাইভ স্টার হোটেলের সেফদের সুখ্যাতিও সারা বিশ্ব জুড়ে।আর আমাদের ঘরের মা-বোনেদের রান্না কারিশমা আটকে রান্না ঘরের চার দেওয়ালের মধ্যেই। তাই ঘরের মা-বোনেদের রান্নার দক্ষতা কে তুলে ধরতে হুগলির চুঁচুড়ার খাদিনা মোড় শ্রীকুঞ্জ লজে অনুষ্ঠিত হল অভিনব রন্ধন প্রতিযোগিতা।

এই প্রবল গরমের দিনেও হোম কুক ট্যালেন্ট হান্টে এই অভিনব রান্না প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন প্রায় পঞ্চাশ জন মহিলা। হোম কুক ট্যালেন্ট হান্ট সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, খাদ্য রসিকদের পিঠস্থান ও বাংলার অনেক হারিয়ে যাওয়া রান্নার প্রত্যাবর্তন হল আজকের এই প্রতিযোগিতার আসরে।

রান্নার এমন স্বাদ পেয়ে চমকে গিয়েছিলেন রান্নার বিচারকরাও। রান্নার প্রতিযোগিতায় দশজন কে বেছে নেওয়া হয় ও পুরস্কৃত করা হয়।এছাড়াও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়।

এছাড়াও হোম কুক ট্যালেন্ট হান্ট এর টপ টেন দের শহর কলকাতায় পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।এই শহরের রন্ধন শিল্পী মা-বোনেদের বিশ্বের দরবারে প্রতিভা প্রকাশের আরও  সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন হোম কুক ট্যালেন্ট হান্ট সংস্থার এক শীর্ষ কর্তা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান