চিকেন-মাটন ছাড়ুন, বানিয়ে দেখুন কাঁচা পেঁপের কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যার চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলেও অতিরিক্ত তেলেভাজা খাবার নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তাই স্বাদ ও স্বাস্থ্য দুইয়ের ভারসাম্য রাখতে বানিয়ে ফেলতে পারেন কাঁচা পেঁপের কাটলেট। কাঁচা পেঁপে, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। বাইরে থেকে হালকা মুচমুচে, আর ভেতরে নরম এক কামড়েই মন জয় করবে এই কাটলেট। বিকেলের চায়ের আড্ডায় পরিবারের সদস্য বা অতিথিদের জন্যও এটি হতে পারে দারুণ একটি পদ । কম উপকরণে সহজে তৈরি এই পদ স্বাদে যেমন জমজমাট, তেমনই পাতে আনবে একটু অন্যরকম বৈচিত্র্য। 

উপকরণ

২ কাপ কাঁচা পেঁপে,

আধ কাপ বেসন 

আধ কাপ মিহি করে কাটা পেঁয়াজ 

২টি মিহি করে কাটা কাঁচা লঙ্কা 

১ চা চামচ আদা-রসুন পেস্ট 

মিহি করে কাটা ধনে পাতা

এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো 

এক চা চামচ জিরে গুঁড়ো 

চা চামচ ধনে গুঁড়ো 

চা চামচ গোলমরিচ গুঁড়ো 

হাফ কাপ পাউরুটির গুঁড়ো 

সাদা তেল,

স্বাদমতো নুন

পদ্ধতি 

 প্রথমে কাঁচা পেঁপেটির খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন। এরপর, হালকা করে চেপে সব জল বের করে দিন। একটি বড় বাটিতে পেঁপে কোড়া, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা এবং ধনে পাতা দিন। এরপর লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ এবং লবণ দিয়ে সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। তারপর  পাউরুটির গুঁড়ো যোগ করে মিশ্রণটি ভালভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণটি ঘন হয়, যাতে সহজেই কাটলেটের আকার দেওয়া যায়। এবার হাতে কিছুটা তেল মেখে মিশ্রণটি দিয়ে গোল বা ডিম্বাকৃতি কাটলেট তৈরি করুন। তারপর একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো দুই পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। শেষে সবুজ চাটনি, টমেটো সস বা আপনার পছন্দের যে কোনও চাটনির সাথে পরিবেশন করুন।  

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির