এই ইদে ট্রাই করতে পারেন খাবারগুলি

রবিবার ১০ জুলাই ইদ, বিরিয়ানি, মাটন সিমাইয়ে সাজে এদিন তাঁদের খাবার থালা। চলে অতিথি আপ্যায়ন। এই ইদে ট্রাই করতে পারেন এই খাবারগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইদ দোরগোরায়। রবিবার ১০ জুলাই ইদ। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ। কোরবানির এই ইদে ধর্মপ্রাণ মুসলিমরা কোরবানি দেয় নিজের সবথেকে প্রিয় জিনিসটি। এছাড়াও যা এই অনুষ্ঠানের আকর্ষণীয় দিক হল খাওয়াদাওয়া। বিরিয়ানি, মাটন সিমাইয়ে সাজে এদিন তাঁদের খাবার থালা। চলে অতিথি আপ্যায়ন। এই ইদের জন্য আপনিও ট্রাই করতে পারেন এই খাবারগুলি। দেখে নিন। 

অম্বুর মাটন বিরিয়ানিঃ যদি আপনি সাউথ ইন্ডিয়ান খাবারের ভক্ত হন তাহলে আপনি অনায়াসে এই বিরিয়ানি ট্রাই করতে পারেন। মনে রাখা ভালো আমরা সাধারণত যে বিরিয়ানি খেয়ে থাকি তাঁর থেকে বেশ আলাদা তামিলনাড়ুর এই অম্বুর বিরিয়ানি। 

মাটন মান্ডি বিরিয়ানিঃ এটি পুরোপুরি আরবের খাবার। আরবের এই বিরিয়ানি বকরি ইদের জন্য সকলের মনে ধীরে ধীরে আলাদা এক জায়গা দখল করে নিয়েছে মাটন মান্ডি বিরিয়ানি। 

ক্লাসিক মাটন বিরিয়ানিঃ মাটন বিরিয়ানি মানেই তাতে লুকিয়ে থাকে এক আলাদা ব্যাপার। জিভে জল আনা মাটনের টুকরো বিরিয়ানিতে যেন আলাদা স্বাদ সঞ্চার করে। আর তার জন্য আপনি ট্রাই করতে পারেন ক্লাসিক মাটন বিরিয়ানি।  

সিন্ধি মাটন ফ্রাইঃ ইদে মুখরোচক কিছু পদ ট্রাই করতে চাইলে আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই খাবার। ছোট ছোট মাংসের টুকরো আর সঙ্গে নানা মশলা দিয়ে বানানো এই খাবার পরোটা বা অন্যান্য খাবারের সঙ্গে ট্রাই করতে পারেন। 

মাদুরাই কারি দোসাঃ একটু ভিন্ন স্বাদের কোনও খাবার এদিন খেতে চাইলে এবং আপনি যদি দক্ষিণী খাবার পছন্দ করেন তাহলে টারি করে দেখতে পারেন এই নতুন ধরণের দোসা। তিনটি স্তর থাকে এই দোসায়। তাই এটিকে থ্রি লেয়ারড দোসাও বলা যায়। প্লেন দোসার উপরে ডিমের প্রলেপ দিয়ে তাঁর উপর মাটনের কিমা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাদুরাই কারি দোসা।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক