গুজরাত হাই কোর্টের নির্দেশ খারিজ, তিস্তা শেতলবাদের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। গুজরাত দাঙ্গা পরবর্তী প্রমাণ জালিয়াতি মামলায় তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বুধবার গুজরাত হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে বিনা শর্তেই তিস্তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতিরা। শুধু তাই নয়, গুজরাত পুলিশের দায়ের করা মামলা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কার্যত সুপ্রিম কোর্টে এদিন মুখ পোড়াতে হয়েছে বিজেপি শাসিত গুজরাত পুলিশকে।

২০০২ সালের গুজরাত দাঙ্গার ভয়াবহতা গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। এমনকি ত‍ৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা স্বঘোষিত ৫৬ ইঞ্চির বুকের ছাতির মালিক নরেন্দ্র মোদির বিতর্কিত ভূমিকার পর্দাফাঁসও করেছিলেন। আর তাতেই রেগে লাল হয়ে গিয়েছিল গুজরাত পুলিশ। প্রভুভক্তি দেখাতে তিস্তার সামনে একাধিক মামলা দায়ের করে। মোদির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে গত বছরের ২৫ জুন গ্রেফার করে বিশিষ্ট সমাজকর্মীকে। গ্রেফতারের আড়াই মাস বাদে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান তিস্তা।

গত ৫ জুলাই গুজরাত হাই কোর্টের বিচারপতি নির্ঝর দেশাই তিস্তার নিয়মিত জামিনের আর্জি খারিজ করে দিয়ে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী। গ্রেফতারির হাত থেকে তিস্তাকে রক্ষাকবচ দেয় বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। পরে রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। এদিন মামলার শুনানিতে গুজরাত পুলিশের ছেঁদো যুক্তিকে তুলোধনা করেন বিচারপতিরা। নিয়মিত জামিন মঞ্জুর করেন। ফলে তিস্তাকে গ্রেফতারির স্বপ্নপূরণ অধরাই রয়ে গেল গুজরাত পুলিশের কাছে।

খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে শোকস্তব্ধ ইরান, আবেগে ভাসলেন ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী

পাক উপকূলরক্ষী বাহিনীর শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা বালোচ গোষ্ঠীর, মৃত প্রায় ৩০

সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেও কেপ ভার্দেকে কুর্নিশ মেসির

আজকের রাশিফল: বিদেশ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন যে রাশির জাতকরা

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে