ত্রুটিযুক্ত প্রেসারকুকার বিক্রির দায়ে অ্যামাজনের মোটা টাকা জরিমানা

জরিমানা এক লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ত্রুটিযুক্ত প্রেসার কুকার (pressure cooker)বিক্রির দায়ে বিখ্যাত ই-কমার্স সংস্থার অ্যামাজনের (Amazon) বিরুদ্ধে মোটা টাকা জরিমানা ধার্য করল কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা রক্ষা কমিটি। জরিমানা এক লক্ষ টাকা। পাশাপাশি, অ্যামাজনকে বলা হয়েছে, এই ধরনের আর যে সব প্রেসারকুকার তাঁরা বিক্রি করেছিল, বিজ্ঞাপন দিয়ে সেই সব প্রেসারকুকার ফেরত নিতে হবে। ফিরিয়ে দিতে হবে টাকা (money) । জানা গিয়েছে, এই ধরনের ত্রুটিযুক্ত ২,২৬৫টি প্রেসার কুকার বিক্রি করেছিল এই ই-কমার্স সংস্থা। এই সব প্রেসার কুকার বিক্রি করে অ্যামাজন আয় করে ৬,১৪,৮২৫.৪১ টাকা।

কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষের (Central Consumer Protection Authority ) তরফ থেকে এই রায়ের খবর দিতে গিয়ে বলা হয়েছে, এক ব্যক্তি ই-কমার্স (e-commerce) সংস্থার থেকে একটি প্রেসার কুকার ক্রয় করেন। বিক্রি হওয়া প্রেসার কুকারে ত্রুটি ধরা পড়ায় তিনি আদালতের (Consumer court) দ্বারস্থ হন। আদালতে তাঁর অভিযোগ (allegation) সঠিক প্রমাণিত হওয়ায় ওই ই-কমার্স (e-commerce)  সংস্থার বিরুদ্ধে মোটা টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি এই ধরনের আরও যত প্রেসার কুকার  (pressure cookers)তারা বিক্রি করেছে, সংখ্যাটা ২,২৬৫ টি, সেই সব প্রেসার কুকার ফিরিয়ে নিতে (recall) তাদের বিজ্ঞাপন (advertisement) দিতে হবে। ফেরত দিতে হবে ক্রয়মূল্য। আগামীদিনে তারা যাতে এই ধরনের ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। গ্রাহক নিরাপত্তা রক্ষা কমিটির এই রায়ে ত্রুটিপূর্ণ (defected) প্রেসার কুকারের মালিক অনেকটাই স্বস্তিতে।

এই মামলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, অ্যামাজনের মতো একটি বিখ্যাত ই-কমার্স সংস্থা কী করে এমন ত্রুটিপূর্ণ প্রেসার কুকার বিক্রি করে?

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!