বর্ষা শুরুর মুখেই দেশজুড়ে পেট্রল–ডিজেলের বিক্রি হ্রাস

চাষাবাদ হ্রাস পাওয়ার কারণেই দুই জ্বালানি তেলের চাহিদা কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড দাবদাহ শেষে দেশজুড়ে বর্ষা মরসুম কার্যত শুরু হতে চলেছে। আর বর্ষা মরসুম শুরুর মুখেই পেট্রল ও ডিজেলের চাহিদা কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় চলতি বছরের ১ থেকে ১৫ জুন ডিজেলের বিক্রি কমেছে ৬.৭ শতাংশ। অর্থা‍ৎ ৩.৪৩ মিলিয়ন টন কম বিক্রি হয়েছে। আর পেট্রলের বিক্রি কমেছে ৫.৭ শতাংশ। অর্থা‍ৎ ১.৩ মিলিয়ন টন কম বিক্রি হয়েছে। যার ফলে তেল সংস্থাগুলির মুনাফাও কমেছে।

গত এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরমের কারণে ডিজেল ও পেট্রলের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। মূলত খরিফ মরসুমে চাষের পাশাপাশি বিভিন্ন গাড়িতে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের কারণে ওই চাহিদা বেড়ে ছিল বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তেল সংস্থাগুলির পরিসংখ্যান বলছে, এপ্রিল ও মে মাসে দেশে ডিজেলের চাহিদা এক ধাক্কায় ৬.৭ ও ৯.৩ শতাংশ বেড়ে গিয়েছিল।

পরিসংখ্যান বলছে, করোনা অতিমারী কাটিয়ে ওঠার পরে দেশে পেট্রল-ডিজেল ও বিমানের জ্বালানির চাহিদা অনেকটা বেড়েছে। করোনা প্রকোপের সময়ে অর্থা‍ৎ ২০২১ সালের ১-১৫ জুন দেশে পেট্রলের যে চাহিদা ছিল তার চেয়ে অবশ্য চলতি বছরে একই সময়ে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে ৪৪.২ শতাংশ। আর ডিজেলের চাহিদা বেড়েছে ৩৮ শতাংশ। শিল্পক্ষেত্রে উ‍ৎপাদন বাড়ার কারণেই চাহিদা বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু বর্ষা মরসুমে চাষাবাদ বন্ধ থাকে এবং বিভিন্ন গাড়িতে এসি চালানোর পরিমাণ কমে তাই দুই জ্বালানি তেলের চাহিদাই কম থাকে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল