অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মণিপুরে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে। রবিবার রাতে জিরিবামে কংগ্রেস ও বিজেপি দফতরে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে ক্ষুব্ধ জনতা। দুই রাজনেতিক দলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে কে আথৌবা নামে এক যুবকের মৃত্যু হয়। আর তাতে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ জিরিবাম জেলার বাবুপুরা কংগ্রেস ও বিজেপির দফতরে চড়াও হয় একদল উত্তেজিত জনতা। কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র-সহ অন্যান্য জিনিস বাইরে বের করে অগ্নিসংযোগ করে। পুলিশ ও আধা সেনার জওয়ানরা বাধা দিতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশের গুলিতে কে আথৌবা নামে ২০ বছর বয়সী এক যুবক আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। আর ওই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের এক আধিকারিক সোমবার (১৮ নভেম্বর) সকালে জানিয়েছেন, হিংসাগ্রস্থ এলাকায় মোট ১০৭টি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন দুষ্কৃতীদের ধরতে বিশেষ তল্লাশি চলছে। উত্তেজনাপ্রবণ এলাকায় বিশেষ টহলদারি চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে জিরিবাম জেলার এক ত্রাণ শিবির থেকে মেইতেই জনগোষ্ঠীর তিন মহিলা ও তিন শিশুকে অপহরণ করে নিয়ে গিয়েছিল কুকি জঙ্গিরা। গত শুক্র ও শনিবার স্থানীয় এক নদী থেকে ওই ছয় জনের দেহ উদ্ধার হয়। তার পরেই নতুন করে অশান্তি ছড়ায়। উত্তেজিত মেইতেই সম্প্রদায় রাজ্যের তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায়।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে