জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্ক দিল্লির জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। এবার এক অধ্যাপকের বিরুদ্ধে অশ্লীল আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ তুললেন দশ পড়ুয়া। তাদের অভিযোগ, ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে নিজের ঘরে পড়ুয়াদের ডাকতেন। তারপরে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। যৌন হেনস্থাও করা হত। পড়ুয়াদের আরও অভিযোগ, ওই অধ্যাপক ক্লাস চলাকালীন অশ্লীল কথা বলতেন। সেই কারণেই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ১০ জন পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

আরও পডুন: রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

এক মাস আগে একটি প্রাথমিক অভিযোগ দায়ের হয়েছে। তারপরেই কয়েকজন সিনিয়র পড়ুয়া একই ধরনের অভিযোগ নিয়ে তদন্ত কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বর্তমানে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। জেএনইউ (JNU) প্রশাসন এবং উপাচার্যের কার্যালয় এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। তবে বিষয়টি নিয়ে আগামীতে অশান্তি বাঁধতে পারে জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযুক্ত অধ্যাপকের নাম-পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গোটা ঘটনার তদন্ত চলছে বলে এই বিষয়ে মন্তব্য করতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভারতবর্ষের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের এহেন আচরণে প্রশ্ন তুলেছে। অভিযোগকারী পড়ুয়ারা ওই অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানিয়েছে তদন্ত কমিটির কাছে।

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে