মোদি রাজ্যে বাড়ি থেকে তুলে নিয়ে ১০ মাসের শিশুকে ধর্ষণ, গ্রেফতার যুবক

ঘটনাটি ঘটেছে রবিবার গুজরাতের ভারুচের পানোলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন যখন ওই শিশুটি তার বাড়ির উঠানে খেলছিল, তখনই অভিযুক্ত শিশুটিকে তাঁর বাড়ি থেকেই তুলে নিয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ধর্ষণকাণ্ড গুজরাতে। মাত্র ১০ মাস বয়সী শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে পালাল এক ৩০ বছর বয়সী নরপিশাচ। ঘটনাটি ঘটেছে রবিবার গুজরাতের ভারুচের পানোলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন যখন ওই শিশুটি তার বাড়ির উঠানে খেলছিল, তখনই অভিযুক্ত শিশুটিকে তাঁর বাড়ি থেকেই তুলে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন দীপক কুমার লালবাবু সিং নামে অভিযুক্ত। যে শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে বলে জানিয়েছেন সূপারিটেন্ডেন্ট অফ পুলিশ৷ পুলিশ জানায়, শিশুটির মা একটি রেস্তরাঁতে কাজ করেন। অভিযুক্ত শিশুটি এবং তার পরিবারকে আগে থেকেই চিনত এবং অনেক সময় শিশুটির সঙ্গে খেলতে তাঁদের বাড়িতে আসত।

রবিবার, যখন শিশুটি তার বাড়ির উঠোনে খেলছিল, তখনই অভিযুক্ত তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ির অদূরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির দিদা শিশুটির কান্না শুনে দৌড়ে গিয়ে দেখতে পায় শিশুটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। এবং গুরুতর আহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পরে, উদ্বেগজনক খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসা শিশুটির মা তার শিশুটিকে ভরুচ সিভিল হাসপাতালে নিয়ে যান, যেখানে গুরুতর আঘাতের কারণে শিশুটির অবস্থা খুবই খারাপ। অভিযুক্তকে গ্রেপ্তারের আগে পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। তদন্তের অংশ হিসেবে ভিকটিম ও অভিযুক্ত উভয়েরই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

নারীরা সুরক্ষিত নয় কোথাও, ৮ মাসের কন্যাসন্তান থেকে ৮০ বছরের বৃদ্ধা, পুরুষের লালসার শিকার হচ্ছে সকলেই। এই ঘটনা আরেকবার তা প্রমাণ করল। এদিকে গতকাল সুপ্রিমকোর্ট শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি দেখা কিংবা ডাউনলোড করাকে চরম অপরাধ হিসেবে গণ্য করেছে। এবং এই ঘটনার অপরাধীদের দীর্ঘদিনের জেল এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স