রামনবমীতে রামলালার ভোগের জন্য অযোধ্যায় পাঠানো হচ্ছে ১,১১,১১১ কেজি লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই রাম নবমী। তা নিয়ে অযোধ্যায় চলছে জোরকদমে প্রস্তুতি। দেবরাহা হংস বাবা ট্রাস্টের ট্রাস্টি অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, দেবরাহা হংস বাবা মন্দিরে ১,১১,১১১ কেজি লাড্ডু প্রসাদ পাঠাবেন।  তবে এটি প্রথম নয়, এরআগে  গত ২২ জানুয়ারি অযোধ্যায়  প্রাণ প্রতিষ্ঠার দিন দেবরাহা হংস বাবা ট্রাস্ট প্রায় ৪০ হাজার কেজি লাড্ডু পাঠিয়েছিল।

সাক্সেনা আরও জানান, কাশী বিশ্বনাথ মন্দির হোক বা তিরুপতি বালাজি মন্দির, প্রতি সপ্তাহে বিভিন্ন মন্দির থেকে লাড্ডু আসে অযোধ্যায়।  বর্তমানে রামনবমীর আগেই অযোধ্যায়  প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছেন রামলালার দর্শনে। তাই আশঙ্কা করা হচ্ছে রামনবমীর দিন রেকর্ড ভিড় হতে পারে অযোধ্যায়। রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, বর্তমানে প্রতিদিন ১ থেকে দেড় লক্ষ মানুষ অযোধ্যায় আসছেন রাম মন্দির দর্শনে। 

উল্লেখ্য,  আগামী ১৭ এপ্রিল রামনবমী। তাই সেই দিন যাতে ভক্তদের কোন অসুবিধা না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নেবে রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ইতিমধ্যেই ওই দিন দর্শনার্থীদের মোবাইল ফোন নিয়ে আসতে নিষেধ করা হয়েছে। ওই দিন অযোধ্যায় রামলালার আরতি লাইভ সম্প্রচার হবে দূরদর্শনে। সূত্রের খবর, রামনবমী উপলক্ষে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রাম মন্দিরে ৷ 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের