‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধি। বুধবার (২২ জুলাই) রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেছেন, ‘গত ১০ বছরে মোদি সরকারের জমানায় ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একজন দোষীও সাব্যস্ত হয়নি। ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।’ একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করে বলেছেন, ‘এমন ব্যর্থ শিক্ষামন্ত্রী দেশ আগে কখনও দেখেনি।’ পাশাপাশি গত সোমবার সংসদ অভিযানে নিরীহ পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের বর্বর হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘শুধু চলতি বছরের নিট পরীক্ষার প্রশ্নপত্র-ই নয়, ১০ বছরে ১৫২টি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। দেশজুড়ে প্রায় সাড়ে সাতকোটি পড়ুয়ার ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। একজন অপরাধীও সাজা পাননি। দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবেই দুর্বল করা হচ্ছে। দেশের শিক্ষাখাতে কেন্দ্রের বাজেট ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। অথচ নিট পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়া ও অভিভাবকরা বছরে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা খরচ করেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে বহু ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।’

এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের কাছে তিন শর্তও রেখেছেন লোকসভার বিরোধী দলনেতা। প্রথম শর্ত-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দ্বিতীয় শর্ত, সংসদ অভিযানে পড়ুয়াদের উপরে নির্মম অত্যাচার চালানো দিল্লি পুলিশের আধিকারিক ও জওয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তৃতীয় শর্ত হল, গোটা ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান