তিন মাস ১৬ জন ভারতীয় নাবিক গিনি দ্বীপপুঞ্জে আটক, সাহায্যের আর্তি

প্রায় তিন মাস ধরে ১৬ জন ভারতীয় নাবিক গিনি দ্বীপপুঞ্জে আটক হয়ে রয়েছেন। ভারত সরকারের কাছে তাঁদের মুক্ত করতে কাতর আবেদন করেছেন নাবিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি :  প্রায় তিন মাস ধরে ১৬ জন ভারতীয় নাবিক গিনি দ্বীপপুঞ্জে আটক হয়ে রয়েছেন। জলসীমা লঙ্ঘনের দায়ে তাঁদের আটক করেছে নাইজেরিয়া নৌবাহিনী। চরম দুর্দাশার মধ্যে পড়ে ভারত সরকারের কাছে তাঁদের মুক্ত করতে কাতর আবেদন করেছেন নাবিকরা।

গিনি দ্বীপপুঞ্জ মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত। এমভি হিরোহিক ইদুন নামে এক জাহাজের নাবিক ছিলেন এই ১৬ জন ভারতীয়। কিন্তু বেআইনি ভাবে জলসীমা লঙ্ঘনের দায়ে জাহাজটিকে আটক করে নাইজেরিয়া নৌসেনা। ওই এলাকায় নাইজেরিয়া নৌসেনারাই টহল দেয়। ৮৪ দিন ধরে তাদের হাতে আটকে রয়েছেন ১৬ জন ভারতীয়। এতদিন ধরে আটকে থেকে ছাড়া না পেয়ে সকলে মিলে তাঁদের মুক্ত করার আবেদন জানিয়েছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গিনি দ্বীপপুঞ্জ ও নাইজেরিয় সরকারের সঙ্গে কথা চালাচ্ছেন বলে জানিয়েছে ওই দুই দেশের ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও অগাস্টের মাঝামাঝি থেকে নাবিকরা আটকে। কিন্তু কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে নজরে রেখেছে। নাবিকদের সঙ্গে দূতাবাসের কর্মীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি নাইজেরিয়া ও গিনি দ্বীপপুঞ্জের সরকারের সঙ্গে কথা বলে চলেছেন। খুব শীঘ্রই নাবিকদের মুক্ত করা সম্ভব হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।  

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর