সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের দিনগুলিতে মিষ্টি, ভাজাভুজি খাওয়ার পর পুনরায় স্বাভাবিক ও নিয়ন্ত্রিত ডায়েটে ফিরে আসা বেশ কঠিন মনে হতে পারে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কোনও কঠোর ডায়েট বা সকালের খাবারের আমূল পরিবর্তনের প্রয়োজন নেই। এর পরিবর্তে, প্রতিদিনের চেনা প্রাতরাশে সামান্য পরিমাণে বাদাম ও ড্রাই ফ্রুটস যোগ করাই হতে পারে একটি সহজ ও বিজ্ঞানসম্মত সমাধান।

সকালের খাবারে বাদাম কেন জরুরি?

সাধারণত কোনও ভাবনাচিন্তা ছাড়াই চটজলদি সকালের খাবার তৈরি করে ফেলি। তাই এই ছোট পরিবর্তনটির জন্য বাড়তি কোনও পরিশ্রমের প্রয়োজন হয় না। বাদাম বিশেষ করে আখরোট খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। যারা নিয়মিত ডায়েটের অংশ হিসেবে কাঠবাদাম খান তাদের খালি পেটের এবং খাওয়ার পরের ব্লাড সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। বাদামে প্রাকৃতিকভাবেই থাকে উদ্ভিজ্জ প্রোটিন, ডায়েটারি ফাইবার এবং স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট। পুষ্টির সংমিশ্রণ রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে বা কমতে দেয় না, ফলে দুপুর পর্যন্ত শরীরে ভরপুর এনার্জি বজায় থাকে।

প্রতিদিনের খাবারে যেভাবে যোগ করবেন

এই স্বাস্থ্যকর অভ্যাসটি তৈরি করতে কোনও জাঁকজমকপূর্ণ প্রস্তুতি বা অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। পুষ্টিবিদদের মতে, রান্নাঘরে বা ডাইনিং টেবিলে একটি ছোট পাত্রে রোস্টেড ও লবণ ছাড়া বাদাম হাতের কাছে রাখাই যথেষ্ট। গরম গরম পোহা বা চিঁড়ের পোলাওয়ের ওপর কিছুটা কুচানো কাঠবাদাম ছড়িয়ে দিন। উপমায় সামান্য কাজুবাদাম বা আখরোট মিশিয়ে নিলে তা খাবারে চমৎকার ক্রাঞ্চ ও পুষ্টি যোগ করবে। রিফাইন করা চিনির বদলে সকালের ওটস, পোরিজ বা টক দইয়ের মধ্যে খেজুর, ডুমুর (Figs) বা কিশমিশ কুচিয়ে মিশিয়ে নিতে পারেন, যা ফাইবার ও প্রাকৃতিক মিষ্টির জোগান দেবে।

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার