বিহারে প্রেমের সম্পর্কের জেরে গোলাগুলি, নিহত ২ এবং আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: সোমবার সকালে বিহারের লখিসরাই জেলায় ছট পূজার অনুষ্ঠান থেকে ফেরার পথে একই পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যা করার অভিযোগ। আহত হয়েছে চারজন। আহতরা একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের বেগুসরাই সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য পাটনায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আশিস চৌধুরি ওই পরিবারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। অভিযুক্ত ওই পরিবারের একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ওই মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তবে অভিযুক্ত পলাতক।

লখিসরাইয়ের এসপি পঙ্কজ কুমার বলেন, ‘বিষয়টি প্রেমের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে’।

এএনআই-এর শেয়ার করা ছবিতে দেখা গেছে, দুটি বাড়ির মাঝখানে অসম্ভব সংকীর্ণ গলি দিয়ে পুলিশ ছুটছে। ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির বাইরে সশস্ত্র কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন। এএনআই আরও জানিয়েছে, লক্ষীসরাইয়ের কাবাইয়া থানার পাঞ্জাবি মহল্লায় একই পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। পূজা শেষে ছট ঘাট থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। আহত তিনজনকে বেগুসরাই সদর হাসপাতাল থেকে পাটনায় রেফার করা হয়েছে। বিষয়টি একটি প্রেমের সম্পর্কের সাথে সম্পর্কিত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

নিহতদের নাম চন্দন কুমার ও রাজনন্দন কুমার। আহতদের মধ্যে রয়েছেন লাভলী কুমারী, প্রীতি কুমারী, দুর্গা কুমারী ও শশী ভূষণ কুমার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করে।

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী