সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। শুক্রবার সকাল ৮টা নাগাদ আবাসনের তিন নম্বর টাওয়ারের একটি উঁচুতলার ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনও কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

 সূত্রের খবর, সাউথ সিটি মলের সংলগ্ন ওই আবাসনের ২৭ তলার একটি ফ্ল্যাটে প্রথম আগুন নজরে আসে। সার্ভেন্টস কোয়ার্টারের পাশেই আগুন লাগে বলে খবর। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের একাংশ। প্রথমে নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে দ্রুত আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে নীচে নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। আতঙ্কে আবাসনের ভিতরে হুড়োহুড়িও শুরু হয়।

 

 

 

 

 

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা