আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ল সেনা ট্রাক, মৃত ৪ জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ ফের দুর্ঘটনার কবলে ভারতীয়  সেনা ট্রাক। শনিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে সেনা ট্রাক পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর তাতে এখন পর্যন্ত ৪  জওয়ানের মৃত্যু হয়েছে। জখম ৪  জন । তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ‘বান্দিপোরা সদর কুট পায়েন এলাকায় সেনাবাহিনীর  একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরায় ট্রাকটি  পাহাড় থেকে নিচে পড়ে যায়। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। আহত ৫ জন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৪ জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয় ।‘

উল্লেখ্য, জম্মু- কাশ্মীরে এই ঘটনা প্রথম নয়।  গত ২৪ ডিসেম্বর পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০  ফুট  গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর  গাড়ি। আর তাতে প্রাণ হারান ৫ জন জওয়ান । শুধু তাই নয়  গত ৪ নভেম্বর মাসে  জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে গিয়েছিল সেনা জওয়ানদের গাড়ি । তাতে  এক সেনা জওয়ান নিহত এবং  অপর একজন আহত হয়েছিলেন । একথায় বলা যায়, জম্মু- কাশ্মীরে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে ভারতীয় সেনা ট্রাক ।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ