চোখে জল, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ! মধ্যপ্রাচ্য থেকে বিশেষ বিমানে ফিরল ২০০ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : ইরান-ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে ভয়াবহ অবস্থা মধ্যপ্রাচ্যে। প্রতি মুহূর্তে চলছে একে অপরের উপর মিসাইল হামলা। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক দেশের আকাশসীমা। যার কারণে মধ্যপ্রাচ্যের নানা দেশে আটকে পড়েছিলেন বহু ভারতীয়। এই সংকটের সময়ে জেদ্দা থেকে ইন্ডিগোর একটি বিশেষ বিমান প্রায় ২০০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে। যুদ্ধের আবহে আটকে থাকার পর দেশের মাটিতে ফেরার পরেই যাত্রীদের কারও চোখে জল, কারও মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। কেউ কেউ আবার পরিজনকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেছেন।   

নিরাপদে ফেরানো জন্য যাত্রীরা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করে। জেদ্দায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছিল।  কয়েকদিনের অনিশ্চয়তা ও উদ্বেগের পর বিশেষ বিমান অবতরণ করার পরেই কাছের মানুষদের পেয়ে বাইরে অপেক্ষায় থাকা মানুষরা স্বস্তির নিশ্বাস ফেলেন। পরিবারগুলি পুনরায় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত দেখা যায়। ভয় ও বিশৃঙ্খলার সম্মুখীন হয়ে যাত্রীরা যখন ভারতীয় মাটিতে ফিরে আসেন, তখন আত্মীয়স্বজন একে অপরকে জড়িয়ে ধরেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: রাজৌরিতে অনুপ্রবেশের ছক বানচাল, সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি সেনার

একজন যাত্রী বলেন, “ভারতে আসার পর, আমাদের মনে হয়েছিল যেন আমরা আমাদের দেশে ফিরে এসেছি। আমরা এখন অনেক শান্তি এবং স্বস্তি বোধ করছি। সরকার দারুন কাজ করেছে; আমাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই,।” আরেকজন যাত্রী বলেন, “দূতাবাস আমাদের অনেক সাহায্য করেছে। সরকার আমাদের যে সমস্ত সহায়তা দিয়েছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।” ফিরে আসা ব্যক্তিদের মধ্যে একজন মহিলা বলেছেন তিনি তাঁর  বাসভবনের কাছে “এলোমেলো বিস্ফোরণের শব্দ” শুনতে পেয়েছিলেন । জানান,  ” ঘটনা ভয়ঙ্কর  ছিল। আমরা সকালে, বিকেলে এবং কখনও কখনও রাতে শব্দ শুনতে পেতাম। প্রতি সেকেন্ডে নয়, তবে এলোমেলোভাবে। যতক্ষণ আমরা ঘরের ভিতরে ছিলাম, আমরা নিরাপদ ছিলাম।” 

 

সোহম চক্রবর্তীর আগাম জামিন খারিজ

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের