মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতির বলি উঠতি মডেল, পিষে দিল জলের ট্যাঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের বুকে। একটি জলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী এক মডেলের। মৃতা শিবানী সিং মুম্বইয়ের মালাডের বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি বন্ধুর সঙ্গে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। কিন্তু দ্রুতগতিতে ধেয়ে আসা জলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষ হওয়ার ফলেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাত ৮টায় বান্দ্রার ডঃ বাবাসাহেব আম্বেদকর রোড দিয়ে যাওয়ার সময় জলের ট্যাঙ্কারটি তাঁদের ধাক্কা দেয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরই মডেল শিবানী সিং মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং প্রচণ্ড আঘাত পান। শুধু তাই নয়, ছিটকে পড়ার পরই ওই ভারী গাড়ির চাকার নিচে চলে যান শিবানী। এরপর গুরুতরভাবে আহত হন তিনি। পরিস্থিতি বুঝতে পেরেই চম্পট দেন ওই ট্যাঙ্কারের চালক। অবিলম্বে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সে। দুর্ঘটনার পর তড়িঘড়ি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে ৫ উইকেট খুঁইয়ে ব্যাকফুটে রোহিতরা

এরপরই ঘটনার তদন্তে নামেন পুলিশ। অভিযুক্তদের ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাসে মুম্বইয়ে এই ধরণের ‘হিট অ্যান্ড রান’( দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া)-এর ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে কিছু রাজনৈতিক নেতা বা ব্যবসায়ীদের আত্মীয় এবং বিএমডব্লিউ বা পোর্শের মতো বিলাসবহুল গাড়ি এই ধরণের মামলায় নাম লিখিয়েছে। মডেল মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এদিন বাইকের গতি যথেষ্ট ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় প্রকৃত দোষী কে তা জানা সম্ভব হয়নি।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর