চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

নিজস্ব প্রতিনিধি:  কাজের সুবিধার জন্য কর্মচারীদের কর্পোরেট ক্রেডিট কার্ড ব্যবহার করতে দেওয়া হয়। যাতে তাঁরা অফিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। সাধারণত এই দায়িত্ব থাকে আস্থাভাজন ব্যক্তিদের হাতেই । তবে এবার সামনে এসেছে বিশ্বাস ভঙ্গের এক চাঞ্চল্যকর খবর। বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানির এক কর্মীর বিরুদ্ধে কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহার এবং ২৭ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এখনেই শেষ নয়, জানা গিয়েছে অর্থ আত্মসাতের পর নিজের অপরাধ ঢাকতে ওই কর্মী অশ্লীল বিষয়বস্তু ব্যবহার করে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করেছিলেন।

কম্পানি সূত্রে খবর, নির্দিষ্ট কাজের সুবিধার জন্য অভিযুক্ত কর্মীকে কর্পোরেট কার্ডটি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে একাধিক লেনদেন করেন, যা পরে অডিটে ধরা পড়ে। বিষয়টি সামনে আসতেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করে সংস্থা। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীকে একটি কর্পোরেট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছিল, যার ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নির্দেশ ছিল। যেখানে বলা হয়েছিল শুধুমাত্র অফিসের খরচের জন্য তিনি সর্বোচ্চ ২ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন। অভিযোগ উঠেছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি এই চার মাসের ব্যবধানে তিনি মোট ২৭,০১,১৩৯ টাকা আত্মসাৎ করেছেন। কম্পানির নজরে এই আর্থিক অসঙ্গতি ধরা পড়ার পর, ২০২৪ সালের ১২ জানুয়ারি ইমেইলের মাধ্যমে ওই কর্মীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৫ জানুয়ারি দেওয়া তাঁর জবাবে তিনি ক্রেডিট কার্ডের অপব্যবহারের কথা স্বীকার করে নেন। তবে তিনি দাবি করেন যে চিন ও পাকিস্তানের অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হুমকির মুখে পড়ে তিনি এই কাজটি করেছিলেন।

আরও পড়ুন: অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

পরে তিনি কোম্পানিকে আশ্বাস দেন যে তিনি তিনটি কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ২৯  জানুয়ারির একটি ইমেইলে তিনি জানান যে, তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকা পরিশোধ করবেন এবং বাকি বকেয়া কিস্তিতে শোধ করবেন।  পর্যাপ্ত সময় ও একাধিক সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হন। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি বিষয়টি আরও গুরুতর রূপ নেয়, যখন ওই কর্মচারী   তার বসকে অশ্লীল ছবি পাঠানোর পাশাপাশি আত্মহত্যার হুমকিও দেন ।  এরপরে কম্পানিটি একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ভার্থুর থানা একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ