১৭ যাত্রীকে নিয়ে বিহারের গঙ্গায় ডুবল নৌকা, মৃত ৩, এখনও নিখোঁজ ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিহারে নৌকা ডুবি।  ১৭ জন  যাত্রীকে নিয়ে  গঙ্গায় উল্টে গেল নৌকা। আর তাতে এখন  পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনজন । নিখোঁজ রয়েছেন প্রায় চারজন যাত্রী। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। কীভাবে ঘটল নৌকাডুবির ঘটনা তা এখন স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন ।

নৌকাডুবি প্রসঙ্গে  পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার  আমদাবাদ এলাকার গোলাঘাটের কাছে ১৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা গঙ্গার মধ্যে উল্টে যায়। এখন পর্যন্ত দশজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে  সাঁতার কেটে কোনও রকমে ডাঙায় নিয়ে আসা হয়েছে।   নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এদিনের ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের পরিচয়  সামনে এসেছে। একজন  পবন কুমার (৬০) ও দ্বিতীয় জন  সুধীর মণ্ডল (৭০) । জেলাশাসক মনেশ কুমার মীনা জানিয়েছেন, এই ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বলা বাহুল্য, বিহারে নৌকা ডুবির ঘটনা প্রথম নয়। এরআগে ২০২৪ সালে  বিহারের পটনার মহাবীর টোলায় গঙ্গার ঘাটের কাছে ঘটেছিল নৌকা ডুবির ঘটনা । সেইসময় নৌকার মধ্যে ছিলেন ১২ জন যাত্রী। তবে তাতে কোন প্রাণহানির খবর হয়নি। কিন্তু নতুন বছরের  প্রথমেই বিহারে নৌকা ডুবির ঘটনায় ঘটল প্রাণহানি।  

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য