রায়পুরে মোদির সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, আহত ৬

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ের রায়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত হয়েছেন আরও ৬ জন। দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

শুক্রবার ৪০ জন মানুষকে নিয়ে রায়পুরে প্রধানমন্ত্রীর সভার উদ্দেশে যাচ্ছিল একটি বাস। সেই যাত্রাপথে বিলাসপুর জেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬ জন। বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং (Bilaspur Superintendent of Police Santosh Singh) জানান, প্রায় ৪০ জন যাত্রীকে নিয়ে বাসটি অম্বিকাপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিল। সেই সময় বেলতারা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে বাসের চালক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে স্পষ্টভাবে দেখতে পাননি, ফলে বাসটি পিছনের দিক থেকে ধাক্কা দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিন জনের নাম যথাক্রমে সাজন সোহান (৩০), রুকদেব সি সিং (৪৫), আকরাম রাজা ইসরার (২৮)। রুকদেব এবং সাজন সুরাজপুর জেলার বাসিন্দা এবং বলরামপুর জেলার বাসিন্দা আকরাম। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য শুক্রবার রায়পুরের সায়েন্স কলেজ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা হওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়