প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আনা লাউডস্পিকার ভেঙে ৩ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই বড় বিপর্যয়। খুঁটি-সহ লাউডস্পিকার মাথায় ভেঙে মৃত্যু হল তিন বছরের একজন শিশুকন্যার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই বড় বিপর্যয়। খুঁটি-সহ লাউডস্পিকার মাথায় ভেঙে মৃত্যু হল তিন বছরের একজন শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের ভিক্রোলির আম্বেদকর নগর এলাকায়। যেখানে একটি ক্লাবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্যে লাউডস্পিকার লাগানো হয়েছিল। সেটাই এক শিশু কন্যার মাথায় পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেয়েটির মৃত্যুর ঘটনায় নিমেষেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী, কার্পেট বহনকারী এক ব্যক্তির অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক মাথায় কার্পেট বহন করে হেঁটে যাচ্ছেন, তাঁর পিছনেই তিন বছরের মেয়েটি খেলছে। হঠাৎ করেই লোকটির বহন করা কার্পেট গুলি স্পিকারের তারে জড়িয়ে যায়।

এর ফলেই স্পিকারটি ভেঙে তিন বছরের মেয়েটির উপর পড়ে। ছেঁড়া কাপড় পরা লোকটি চলে যেতেই আঘাত লাগে মেয়েটির। এরপর আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এবং আহত মেয়েটিকে কয়েকজন ছেলে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যান। কিন্তু দুর্ঘটনার কারণে মেয়েটি গুরুতর আহত হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতে বড্ড দেরি হয়ে যায়। রাস্তাতেই মেয়েটির মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে ভিখোলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন। এদিকে গতকাল প্রজাতন্ত্র দিবসে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কুর্লায় বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে আবর্জনার স্তূপে একটি নবজাতক কন্যার মৃতদেহ পাওয়া যায়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, একজন ব্যক্তি আবর্জনা ফেলতে গিয়ে একটি কম্বল থেকে হাত বেরিয়ে আসতে দেখেন। এরপর তিনি তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন, সেখানে একটি নবজাতক শিশুর মৃতদেহ রয়েছে। তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে পুলিশে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর পুলিশ এসে মৃতদেহটি তৎক্ষণাৎ আরও তদন্তের জন্য রাজাওয়াড়ি হাসপাতালে পাঠায়। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শিশুটির বাবা-মায়ের খোঁজ শুরু করেছে। ডেপুটি পুলিশ কমিশনার দত্ত লালওয়াড়ে জানিয়েছেন, ‘তথ্য পাওয়ার পর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নিথর দেহ রাজাওয়াড়ি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ