মুম্বইয়ের বিমানবন্দরে ৩২ কোটির সোনা আটক, ধৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি : অতিসম্প্রতি শাহরুখ খানকে মুম্বই বিমান বন্দরে আটক করা হয়েছিল দুবাই থেকে বেআইনি ভাবে ঘড়ি আনার জন্য। তাঁকে এর জন্য মোটা তাকা জরিমানা দিতে হয়। সেই ঘটনার দু’দিনের মধ্যেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হল ৬১ কেজি সোনা। উদ্ধার হওয়া সোনাগুলির বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। মোট ৭ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কেউ বেল্টের মধ্যে, কেউ বা জিন্সের প্যান্টের মধ্যে সোনাগুলি লুকিয়ে রেখেছিল। 

ধৃতদের মধ্যে রয়েছে তিন জন মহিলাও। প্রথম সন্দেহ হয় তানজানিয়া থেকে আসা কয়েকজনের উপরে। মোট ৪ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। প্রত্যেকের বেল্টে বিশেষ ভাবে পকেট তৈরি করা হয়েছিল। সেই পকেট বাইরে থেকে দেখে বোঝা যেত না। সেখানে মোট ৫৩ কেজি সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। সেই সোনার বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা। জানা গিয়েছে, ধৃতদের হাতে এই সোনা ভর্তি বেল্ট দোহা বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি তুলে দিয়েছিল। সেই ব্যক্তি সুদানের নাগরিক। ধৃত ৪ জনকে আদালতে তোলা হয়েছে।

এর পাশাপাশি দুবাই থেকে ফেরা আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। জিন্সের মধ্যে  সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। সোনা তারা কার হাতে তুলে দিতেন তা নিয়ে তদন্ত  শুরু হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ কেজি সোনা উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৩.৮৮ কোটি টাকা। মুম্বই এয়ারপোর্ট সূত্রে খবর এর আগে কখনও এতো পরিমাণ সোনা একদিনে উদ্ধার হয়নি। সোনা উদ্ধারের খবর মাঝে মধ্যে আসলেও, অভিনব উপায়ে এভাবে সোনা লুকিয়ে নিয়ে যাওয়া দেখে হতবাক হয়ে গিয়েছেন কাস্টমসের আধিকারিকরাও।

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন