পঞ্জাবের মুক্তসরে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪ পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভয়াবহ বিস্ফোরণ পঞ্জাবে। শুক্রবার মুক্তসর সাহেব জেলার লাম্বি গ্রামের কাছে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন পরিযায়ী শ্রমিক। আহত কমপক্ষে ২৫ জন। বিস্ফোরণের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণের সহায়তার জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের চিকিৎসার জন্য ভাতিন্ডার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মুক্তসর সাহেবের লাম্বি এলাকার সিংহাওয়ালি-কোটলি সড়কে অবস্থিত একটি দ্বিতল বিশিষ্ট কারখানায় বিস্ফোরণটি ঘটে। লাম্বির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জসপাল সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মুক্তসর সাহেবের সিংহাওয়ালি-কোটলি সড়কে অবস্থিত একটি দ্বিতল বিশিষ্ট কারখানা ইউনিটে এই ঘটনাটি ঘটেছে।”

বিস্ফোরণের পর দোতলা ভবনটি ধসে পড়ে। আচমকা এমন ঘটনা ঘটায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। যে চারজন মারা গিয়েছেন তাঁদের বারুদের ধোঁয়া ও অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকার্য চলছে। কেন এমন বিস্ফোরণ ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুনেতেও। সেখানে বুধবার একটি বাড়িতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) লিকেজ থেকে বিস্ফোরণ হয়। তাতে দগ্ধ হন এক দম্পতি এবং তাঁদের দুই সন্তান। প্রাথমিক তথ্য অনুসারে, গ্যাস ওভেনের নবটি চালু অবস্থায় ছিল। ফলে গ্যাস লিকেজ হচ্ছিলই। সকালে গৃহকর্ত্রী যখন গ্যাস জ্বালাতে যান তখনই বিস্ফোরণ ঘটে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?