মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মন্দির চত্বরে সভামণ্ডপ নির্মাণকালে ছাদ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চার পুণ্যার্থী। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া আরও ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের।

শনিবার (২০ জুন) দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে পারভানি জেলার  যশওয়াড়ির  মারুতি মন্দিরে। ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশওয়াড়ি গ্রামে অবস্থিত মারুতি মন্দিরটি পারভানি জেলার সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান। প্রতি শনিবার পুজো দিতে ২৫,০০০ থেকে ৫০,০০০ পুণ্যার্থী জড়ো হন। মন্দির চত্বরেই সভামণ্ডপের কাজ চলছিল। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সভামণ্ডপের ছাদ। নিচে থাকা পুণ্যার্থীরা সরে যাওয়ার সময়টুকু পাননি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ২৭ পুণ্যার্থী। চোখের সামনে ওই ঘটনা দেখে হতচকিত হয়ে যান বাকি ভক্তরা। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ ও দমকলের কর্মীরা এসে ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়ে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করেন।’

স্থানীয় বিধায়ক রাজেশ ভিতেকর সংবাদমাধ্যমকে বলেন, ‘কাঠামোটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে ২৭ জন আটকা পড়েছিলেন। চার জন ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে এবং বাকি ২০ জনকে আরপি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে নির্মাণ কার্যে ত্রুটি থাকার কারণেই ছাদ ভেঙে পড়তে পারে বলে আনুমান করা হচ্ছে।’

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক