পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটানা প্রবল বৃষ্টির মধ্যেই কেঁপে উঠল মহারাষ্ট্রের মারাঠাওয়াড় অঞ্চল। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে নানদেদ, হিঙ্গোলি এবং প্রভানি জেলায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 জানা গিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয় বুধবার রাত ১টা ৩৭ মিনিটে। এরপর রাতভর আরও তিনবার কেঁপে ওঠে এলাকা। শেষ কম্পনটি রেকর্ড করা হয় বৃহস্পতিবার ভোর ৩টা ২৩ মিনিটে।রিখটার স্কেলে চারটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৬, ৩.৬, ৩.৯ এবং ৪.১। ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার ছিল হিঙ্গোলি জেলার শিরলি গ্রাম। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে বলে জানা গিয়েছে। রাতের বেশির ভাগ সময়েই বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। আচমকা কম্পন অনুভব করতেই অনেকেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে। পরবর্তী কোনও কম্পন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের