বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকে চমকে দেওয়ার জন্য চলছে জোর প্রস্তুতি। বিশ্বকাপের মঞ্চে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যা ইতোমধ্যেই ক্রীড়া ও সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথমার্ধের বিরতিতে আয়োজন করা হচ্ছে ১১ মিনিটের বিশেষ হাফটাইম শো। যেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে  হতে চলা এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন কানাডিয়ান পপ সুপারস্টার জাস্টিন বিবার, পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, কলম্বিয়ান তারকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।  

শুধু এই চার তারকাই নন, অনুষ্ঠানে আরও থাকছেন নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের অংশগ্রহণে পিএস২২ কোরাস এবং শিশুদের প্রিয় অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর জনপ্রিয় মাপেট চরিত্রগুলো।  সব মিলিয়ে ফুটবল ও সংগীতের এই মিলনমেলা বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এই বিশেষ হাফটাইম শোর মূল উদ্দেশ্য কেবল বিনোদন নয়। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। আয়োজকদের লক্ষ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা, যা বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হবে। 

আরও পড়ুন: হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।’ দীর্ঘ চার বছর পর বড় আন্তর্জাতিক মঞ্চে তার এই পারফরম্যান্স ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিলের পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। সেখানে ‘বেবি’, ‘নেভার সে নেভার’, ‘ওয়ান টাইম’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিট’-সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন। ফিফার এই ঐতিহাসিক হাফটাইম শোর কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। বিশ্বমানের এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে তিনি শিল্পীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতানো শাকিরা ও বার্না বয় আবারও একসঙ্গে পারফর্ম করবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে সংগীত চার্টে শীর্ষস্থান ধরে রেখেছে। বিভিন্ন স্টেডিয়ামেও গানটি নিয়মিত বাজানো হচ্ছে। 

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় খেলা ফিফা বিশ্বকাপে এবার অংশ নিয়েছে ৪৮টি দেশ। আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই আসর। যদিও আয়োজক তিন দেশের দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।  বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। শনিবার মিয়ামিতে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইয়ের পাশাপাশি কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। 

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২২

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়