ওড়িশায় ভুল ইনজেকশনে ৫ জনের মৃত্যুর অভিযোগ, এল তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোরাপুট: ওড়িশার কোরাপুটের শহিদ লক্ষ্মণ নায়েক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কয়েক ঘন্টার মধ্যে পাঁচজন গুরুতর অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্মীদের ভুল ইনজেকশন দেওয়ার কারণে এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

মৃতরা দক্ষিণ ওড়িশার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। মূলত রাপুট, বোরিগুম্মা, সেমিলিগুদা, মালকানগিরি এবং কালাহান্ডির মানুষ তারা। রিপোর্ট অনুসারে, এই রোগীদের অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণের জন্য আইসিইউ এবং সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার রাত ১১টার দিকে আইসিইউতে ভর্তি তিনজন এবং জেনারেল সার্জারি বেডে থাকা আরও দু’জন রোগী অল্প সময়ের ব্যবধানে মারা যান। তাদের পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মীরা তাঁদের মৃত্যুর কিছুক্ষণ আগে রোগীদের দ্বিতীয় দফা ইনজেকশন দিয়েছিলেন। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোগীমৃত্যুর ঘটনা ঘটতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে আসে কোরাপুট টাউন পুলিশ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুশান্ত কুমার সাহু বলেন, “যখন কোনও রোগীর অবস্থা সংকটজনক হয়, তখন আমাদের কিছু ইনজেকশন দিতে হয়। আমার মনে হয় সেই সময় ইনজেকশনটি কাজ দেয়নি। নিয়ম অনুসারে, যখন রোগীর রক্তচাপ কমে যায়, তখন তা স্বাভাবিক করার জন্য আমরা এই ইনজেকশন দিই।”

তাঁর আরও সংযোজন, “আমরা পুর বিভাগের প্রধানদের নিয়ে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করেছি। যদি কোনও ডাক্তারের ওষুধ, ইনজেকশন এবং চিকিৎসায় গাফিলতি থাকে, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

পরপর পাঁচজন রোগীর মৃত্যু চিকিৎসার প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি করে কিনা জানতে চাইলে সুশান্ত কুমার সাহু বলেন, “আমরা অবশ্যই বিষয়টা তদন্ত করে দেখব। যদি চিকিৎসায় কোনও ঘাটতি থাকে, তাহলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার