তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৪ যুবক

স্থানীয় পুলিশ দল উদ্ধারকারী দলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়, এবং তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহগুলি গাড়ি থেকে বের করে। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! বৃহস্পতিবার গভীর রাতে তামিলনাড়ুর চিদাম্বরমে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই নারী ও একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। তথ্যানুসারে, নিহতরা মায়িলাদুথুরাইয়ের বাসিন্দা। জানা গিয়েছে, ৫৬ বছর বয়সী মুহাম্মদ আনোয়ার অসুস্থ অবস্থায় তাঁদের এক আত্মীয়ের সঙ্গে দেখা করার পরে চেন্নাই থেকে পরিবারের সঙ্গে ফিরছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি তাঁদের একজন আত্মীয়ই চালাচ্ছিলেন।

গাড়িটি চিদাম্বরমের পি মুটলুর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িকে ধাক্কা দেয়, ফলে মোহাম্মদ আনোয়ার, ইয়াসির আরাফাত, দুই মহিলা, হাজিরা বেগম ও হারাফতনিশা এবং তিন বছরের শিশু নিহত হয়। স্থানীয় পুলিশ দল উদ্ধারকারী দলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়, এবং তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহগুলি গাড়ি থেকে বের করে। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিনে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ বৃহস্পতিবার দিল্লি-দেরাদুন জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন ভোরে উত্তরপ্রদেশের মান্ডি এলাকায় পাঁচেদা বাইপাসের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। যাতে ৪ জন মারা গিয়েছেন এবং ২ জন আহত হয়েছেন।

সার্কেল অফিসার রূপালি রাও জানিয়েছেন, ঘটনার দিন সাতজন যাত্রীবাহী ইর্টিগো গাড়িটির সঙ্গে আলিগড় থেকে আউলিগামী একটি ট্রাকের ধাক্কা লাগে। এরপরেই ওই গাড়িতে থাকা ৭ জনের মধ্যে ৪ জন মারা যান এবং ৩ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় পলাতক ট্রাকের চালকটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন