প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও কঠোর আইন আনতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এ সংশোধনের প্রস্তাব শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। সংশোধনী অনুমোদিত হলে তা সংসদে পেশ করা হবে।

সূত্রের খবর,  প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানার গুণতে হবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি, যে সংস্থাগুলি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবে, তারা দোষী প্রমাণিত হলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়, এটি লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি জানান, গত আড়াই মাসে একাধিক আইনি পদক্ষেপ করা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই সরকারের প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুনঃ ‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবি মেনে বৈঠকটি জেপি নাড্ডার বাসভবন বা দফতরে নয়, কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হবে। বৈঠকে জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। তবে প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে কবে আলোচনা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা