‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ট্রাক আটকে চালকের কাছে ঘুষ চাওয়া এবং হেনস্থার অভিযোগে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্তব্যরত দুই মোটর ভেহিকেল ইনস্পেক্টর (MVI)-কে সাসপেন্ড করল রাজ্য সরকার। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা (ACP)। শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি আবারও মনে করিয়ে দিলেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের ‘শূন্য সহ শীলতা’ তথা ‘জিরো টলারেন্স’-এর বিষয়টি। আজ, শুক্রবার সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনও অবস্থাতেই তোলাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। আমরা দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রশাসন সেইমতো কাজ করছে।’

সূত্রের খবর, তোলাবাজির অভিযোগে সাসপেন্ড হওয়া দুই এভভিআই আধিকারিকের নাম নাজিমুল হক, অনুপম বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে এক পণ্যবাহী ট্রাক চালক দীপক সিংহের কাছ থেকে প্রায় ২২ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে। এমনকী চালক সেই টাকা দিতে পারেননি বলে তাঁকে আটকও করে রেখেছিলেন ওই দুই অফিসার। অভিযোগ পাওয়ার পরেই ‘পশ্চিমবঙ্গ সার্ভিসেস (শ্রেণিবিন্যাস, নিয়ন্ত্রণ ও আপিল) বিধি, ১৯৭১-এর বিধি ৭(১)(ক)’-র অধীনে অভিযুক্ত দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আর পুরো ঘটনাটির ফৌজদারি তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, বেআইনিভাবে আটক রাখা যানবাহন গুলিকে মুক্ত করার এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ গুলির ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া গিয়েছে। কোনও কর্মকর্তা যদি দুর্নীতি, হয়রানি বা অবৈধ সুবিধা গ্রহণে জড়িত বলে প্রমাণিত হন, তবে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শৃঙ্খলামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনও ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমরা দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ।’

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা