ফের জঙ্গি হামলা ! জম্মু- কাশ্মীরে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ, জখম ৬ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের জঙ্গি হামলা ! মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির নওশেরা সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়াবহ  ল্যান্ডমাইন বিস্ফোরণ। আর তাতে  কমপক্ষে ছয় সেনা জওয়ান আহত হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । চলছে চিকিৎসা । তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।

সূত্রের খবর, গোর্খা রাইফেলসের জওয়ানরা  এদিন সকাল পৌনে ১০টা নাগাদ রাজৌরির খাম্বা ফোর্টের কাছে  টহল দিচ্ছিলেন।  আর সেই সময়েই ঘটে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ।  তবে কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি । শুরু হয়ে গিয়েছে তল্লাশি। তবে এই বিস্ফোরণের জেরে   গুরুত্বর জখম হন ছয় জওয়ান। দুর্ঘটনায় আহত সকল সৈন্যকে চিকিৎসার জন্য রাজৌরির ১৫০  জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে,  আহত জওয়ানরা হলেন-  ৪১ বছরের হাবিলদার এম গুরুং , হাবিলদার জে থাপ্পা , হাবিলদার জং বাহাদুর রানা, ৩৮ বছরের হাবিলদার আর রানা এবং ৩৯ বছরের  হাবিলদার পি বদর রানা ।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বান্দিপুরে সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ছিটকে পড়ে যায়। আর তাতে  চার সেনা নিহত ও তিনজন আহত হন। শুধু তাই নয় গত ২৪ ডিসেম্বর পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০  ফুট  গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর  গাড়ি। আর তাতে প্রাণ হারান ৫ জন জওয়ান । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জম্মু- কাশ্মীরে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি ।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর