Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাঁটু গেড়ে ২ কিমি পথ পেরিয়ে বার্ধক্যভাতা তুলতে পঞ্চায়েত অফিসে ৭০ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ফের একবার ধনী ও গরিব ভারত উঠে এল বাস্তব জীবনে। বেঁচে থাকার জন্য সরকারের থেকে পাওয়া বার্ধক্য ভাতাই একমাত্র সম্বল। আর সেই ভাতা তুলতে অশক্ত শরীর নিয়ে কার্যত গড়িয়ে-গড়িয়ে দুই কিলোমিটার দূরের পঞ্চায়েত অফিসে হাজির হলেন ৭০ বছরের বৃদ্ধা পাথুড়ি দেহুরি। আর অশক্ত শরীর নিয়ে কার্যত অবর্ণনীয় কষ্ট সয়ে পাথুড়ি দেবীর বার্ধক্য ভাতা তুলতে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর সেই সঙ্গে নিন্দা ও সমালোচনার ঝড়ও উঠেছে। নেটা নাগরিকরা প্রশ্ন তুলেছেন, সরকারি বাবুমশায়দের কী বিবেক বলে আদৌ কোনও বস্তু রয়েছে শরীরে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা দু’হাতে ভর দেওয়ার জন্য দুটি বাঁশের টুকরো নিয়ে এবড়ো-থেবড়ো পথ পাড়ি দিচ্ছেন। সেই পথ পাড়ি দিতে কার্যত অবর্ণনীয় কষ্ট ফুটে উঠেছে তাঁর চোখেমুখে। মুখে কিছু না বললেও অসহায় বৃদ্ধা যেন অস্ফুট কণ্ঠে বলছেন-কত দূর, আর কত দূর? স্থানীয়রা জানিয়েছেন, ভিডিওতে দেখা যাওয়া ৭০ বছরের বৃদ্ধার নাম পাথুড়ি দেহুরি। তিনি আদিবাসী অধ্যুষিত কেওনঝড়ের রাইসুয়ান গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। প্রতি মাসেই প্রাপ্য বার্ধক্য ভাতা তুলতে এতটা কষ্ট করেই দুই কিলোমিটার দূরের পঞ্চায়েত অফিসে যাতায়াত করেন। গত শনিবার ফের পঞ্চায়েত অফিসে হাজির হয়েছিলেন সংসার চালানোর একমাত্র সম্বলটুকু নিতে।

অথচ ওড়িশা সরকারের স্পষ্টই নির্দেশ রয়েছে, বয়স্ক ও চলাফেরায় অশক্তদের পেনশনের টাকা বাড়ির দরজায় পৌঁছে দেবেন সরকারি আধিকারিক ও কর্মীরা। কাউকে অশক্ত শরীর নিয়ে পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে হাজির হতে হবে না? কিন্তু সেই নির্দেশ যে খাতায়-কলমেই রয়ে গিয়েছে তার জলজ্যান্ত প্রমাণ পাথুড়ি দেহুরি। কেন কষ্ট করে বার্ধক্য ভাতা নিতে পঞ্চায়েত অফিসে ছুটে এসেছেন তা জানতে চাইলে অসহায় কণ্ঠে ৭০ বছর বয়সী পাথুড়ি দেবী বলেন, ‘কী করব? পঞ্চায়েতের বাবু (পড়ুন সরকারি কর্মী) যে বললেন বার্ধক্য ভাতা নিতে হলে দফতরে হাজির হতে হবে!’

সবচেয়ে বিস্ময়ের হল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহন চরণ মাঝির আদি বাড়ি যে ব্লকে সেই ব্লকেরই বাসিন্দা পাথুড়ি দেবী। যদিও ৭০ বছরের বৃদ্ধাকে অশক্ত শরীর নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পিছনে পঞ্চায়েত কর্মীদের অমানবিকতার বিষয়টি মানতে চাননি টেলকোইয়ের বিডিও গীতা মুর্মু। সাফাই দিতে গিয়ে তিনি বলেছেন, ‘আগে পাথুড়ি দেবীর বার্ধক্য ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হত। কিন্তু তিনি জানিয়েছেন, অশক্ত শরীর নিয়ে ব্যাঙ্কে যেতে পারেন না। তাই নগদেই তাঁকে বার্ধক্যভাতা দেওয়া হচ্ছে। আর সেই কারণেই পঞ্চায়েত অফিসে আসতে হয় তাঁকে। এর মধ্যে অন্যায়ের কিছু নেই।’

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি