ক্যাশবাক্সের চাবির মালিক থেকে প্রাক্তন ব্যাঙ্ক কর্মী, রাম মন্দিরের অনুদান চুরিতে গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি:  অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগে ঘিরে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে এই নিয়ে গিয়েছে চিঠিও।   দেওয়া  হয়েছে তদন্তের নির্দেশও। অভিযোগ পাওয়ার প্রায় এক সপ্তাহ পর, ট্রাস্টের অনুরোধে উত্তরপ্রদেশ সরকার ১৩ জুন একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে। তদন্তে শেষে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) মঙ্গলবার (২৩ জুন) প্রাথমিক রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে সরকারি ভাবে FIR দায়ের করা হয়। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।  

এফআইআর-এ অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে তিনুকে অভিযুক্ত করা হয়েছে। বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে চুরি, বিশ্বাসভঙ্গ, চোরাই সম্পত্তি গ্রহণ বা গোপন করা, ষড়যন্ত্র এবং যৌথ উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে সংঘটিত কার্যকলাপ। সূত্রের খবর অভিযুক্ত আটজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  অভিযুক্ত সকলে অযোধ্যাতেই ছিলেন এবং বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। তারপরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘সনাতন ও মানুষের বিশ্বাস নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের প্রতি শূন্য সহনশীলতা বজায় থাকবে।’ 

কারা কারা গ্রেফতার হয়েছেন…

গ্রেফতার হওয়া রাম শঙ্কর যাদব ওরফে তিনু যাদব ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের প্রাক্তন চালক বলে জানা গিয়েছে। তিনি ভিএইচপি-র করসেবক শাখার সঙ্গে যুক্ত ছিলেন, যারা অনুদান গণনা করত। রামশঙ্কর মিশ্র ওরফে রবি মিশ্রও অনুদান গণনার কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। তিনি তাঁর তার ছেলে ও জামাইকেও টাকা গণনার কাজে লাগিয়েছিল। অভিযুক্ত রামশঙ্কর মিশ্রের ছেলে অনুকল্প মিশ্র অনুদান গণনার কাজে জড়িত ছিলেন। অনুকল্প মিশ্র ট্রাস্টি অনিল মিশ্রেরও আত্মীয়। 

লাভকুশ মিশ্র হলেন এই মামলার অভিযুক্ত রামশঙ্কর মিশ্রের জামাই। অভিযোগ উঠেছে, আত্মসাৎ করা টাকা সরিয়ে ফেলার দায়িত্ব লাভকুশের ছিল।  মন্দিরের পরিচারক হিসেবে পরিচিত অবিনাশ শুক্লার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে যে, তিনি এই সিন্ডিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।  টিনু যাদবের ভাগ্নে মনীশ যাদবও অনুদান গণনার প্রক্রিয়ায় জড়িত ছিলেন। মনীশ যাদবের বাড়ি থেকেও চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়। প্রাক্তন ব্যাংক কর্মচারী সুভাষ শ্রীবাস্তব নগদ টাকা গোনার দায়িত্বে ছিলেন। করুণেশ পান্ডের বিরুদ্ধে কারচুপির অভিযোগ রয়েছে। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়