আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুলে বিস্কুট খেয়ে গুরুত্বর  অসুস্থ,  হাসপাতালে ভর্তি ৮০ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলে বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা।   তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। সেখানে একটি জেলা পরিষদ স্কুলের শিক্ষার্থীরা  ‘পুষ্টিকর খাবার কর্মসূচি’ থেকে বিস্কুট খেয়ে শুরু হয় বমি। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে গ্রাম প্রধান ও অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত স্কুলে ছুটে যান। শিক্ষার্থীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ বাবাসাহেব ঘুঘে জানিয়েছেন, বিস্কুট খাওয়ার পর ২৫৭ জন পড়ুয়ার শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা গিয়েছে।  তাদের মধ্যে ১৫৩ জনকে হাসপাতালে আনা হয় এবং কয়েকজনকে চিকিৎসা দিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়। এখন পর্যন্ত ৮০ জন পড়ুয়া ভর্তি রয়েছে হাসপাতালে।

উল্লেখ্য, এই ঘটনার পর খাদ্যে বিষক্রিয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।  ইতিমধ্যেই শিশুদের পরিবেশন করা খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  বিস্কুটের মধ্যে কী ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে স্কুলের খাবার খেয়ে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রথম নয়। এরআগে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু পড়ুয়ারা।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ