এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে আকছারই ঘটছিল। এবার এসআইআর শুনানিতে নথিপত্র জমা দিয়ে ফেরার পথে সিঁড়ি থেকে গড়িয়ে পরে প্রাণ হারালেন আশি বছরের এক বৃদ্ধ। নিহতের নাম ইবনে হাসান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের কালাডুঙ্গি তালুকে। নিহতের পরিবারের তরফ থেকে প্রশাসনিক আধিকারিকদের আমানবিক আচরন নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে নিশানা করেছে কংগ্রেসও।

আগামী বছর গোড়ার দিকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনের বিষয়টি মাথায় রেখে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়ার আওতায় জবাব দাখিল ও আপত্তি নিষ্পত্তির শেষ দিন ছিল সোমবার। এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পরেই উদ্বিগ্ন হয়ে কালাডুঙ্গির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইবনে হাসান। সোমবারই যাবতীয় নথি নিয়ে হাজির হয়েছিলেন স্থানীয় তহশিদার কার্যালয়ে। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে তিনি গড়িয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা গুরুতর চোট পাওয়া হাসানকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা অবশ্য  তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত বৃদ্ধের নাতি সাদ্দাম হোসেন জানান, ‘নোটিশ পাওয়ার পরেই ইবনে হাসান অত্যন্ত উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়েছিলেন। তাই অশক্ত শরীর নিয়ে পৌঁছে গিয়েছিলেন তহশিলদারের কার্যালয়ে। নথিপত্র দিয়ে ফেরার সময়েই প্রাণ হারিয়েছেন। নিজের জীবন দিয়ে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা চালিয়েছেন।’ কালাডুঙ্গির তহশিলদার পূজা শর্মা জানিয়েছেন, নিহত ইবনে হাসান নোটিশের প্রেক্ষিতে নিজের পক্ষে যাবতীয় নথি দাখিল করেছিলেন এবং ভোটার তালিকায় ফের তাঁর নাম তোলা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার