আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ ঘন্টা হাসপাতালের বেডে শুয়েও মেলেনি চিকি‍ৎসা, মৃত্যুর কোলে ঢলে পড়ল ৯ বছরের ধর্ষিতা শিশু

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ ঘটনা! নয়বছর বয়সী দলিত মেয়েকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন। ছয় ঘন্টা হাসপাতালে শুয়ে থাকার পরেও মিলল না চিকিৎসা। অবশেষে মৃত্যুর কলে ঢলে পড়ল নয় বছরের নাবালিকা। এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে, বিহারের মুজাফফরপুরে। বর্তমানে ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে নীতিশ কুমারের বিহার। মাঝে মধ্যেই বিহার থেকে শিশু থেকে বয়স্কদের নির্যাতনের খবর শিরোনাম হচ্ছে। বিশেষ করে, নিম্নশ্রেণী দলিতদের উপর অত্যাচার বেড়েই চলেছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, ছয় ঘন্টা ধর্ষিতা শিশুটি হাসপাতালে পড়ে থাকলেও তাঁর চিকিৎসা হয়নি। কোনও চিকিৎসক নিরীহ দলিত মেয়েটিকে দেখতে আসেন নি। পরিবারের দাবি, হাসপাতালে অবহেলার জন্যেই দলিত মেয়েটির মরণ হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি স্থানীয় এক মাছ বিক্রেতা রোহিত সাহনি ওই দলিত দলিত মেয়েটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ভয়াবহভাবে ধর্ষণ করে। এবং পরে প্রমাণ লোপাটের জন্যে শিশুটির গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা ঘুম থেকে উঠে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। এরপর প্রতিবেশীরা জানায়, তাঁর মেয়েকে সাহনির সঙ্গে শেষবার দেখা গিয়েছে। এরপর পুলিশ একাধিক প্রমাণের ভিত্তিতে মাছ বিক্রেতাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময়, সাহনি মেয়েটির অবস্থান জানায়। এবং সেখান থেকেই তাঁকে অর্ধনগ্ন এবং গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। এরপর মেয়েটিকে তাৎক্ষণিকভাবে মুজাফফর পুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটনার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু মেয়েটির পরিবার অভিযোগ, PMCH পৌঁছানোর পর, মেয়েটি ছয় ঘন্টা কোনও চিকিৎসা পায়নি, ফলস্বরূপ তাঁর মৃত্যু হয়। হাসপাতালের অবহেলার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন PMCH-এর ইনচার্জ সুপারিনটেনডেন্ট অভিজিৎ সিংহ। তাঁর কথায়, “যখন মেয়েটিকে এখানে ভর্তি করানো হয়েছিল, তখন আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ চিকিৎসা সেবা প্রদান করেছি। চিকিৎসায় বিলম্ব হয়েছে বলে পরিবারের দাবি ভিত্তিহীন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তাকে আইসিইউতেও চিকিৎসা দেওয়া হয়েছিল।” এই ঘটনায় বিহারের রাজনীতি মহলেও তোলপাড় পড়ে গিয়েছে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর তীব্র আক্রমণ করে এক্স হ্যান্ডেলে লিখেছে, “মুজাফফরপুরের ধর্ষণের শিকার মেয়ে হেরে গেছে। ‘চেয়ার’ কুমারের নিষ্ঠুর এবং উদাসীন ব্যবস্থা জিতেছে। ধনী-দরিদ্রের মধ্যে পার্থক্যকারী ব্যবস্থা জিতেছে, এবং মানবতা হেরে গেছে।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অত্যন্ত লজ্জাজনক” বর্বরতা এবং হাসপাতালের অবহেলার চরম নিন্দা করে বলেছেন, “যদি তাকে সময়মতো চিকিৎসা দেওয়া যেত, তাহলে তাকে বাঁচানো যেত। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার তার জীবন বাঁচাতে অবহেলা করেছে।”

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ