দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে আচমকাই হাইজ্যাকের সংকেত পাঠাল ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান। বুধবার সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় বিমানে জরুরি পরিস্থিতির সংকেত মেলায় আতঙ্ক ছড়ায়। প্রায় ১৮০ জন যাত্রীকে নিয়ে উড়ে যাওয়া বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের দিকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে সম্ভাব্য হাইজ্যাকের আশঙ্কায় ইজরায়েলি কর্তৃপক্ষও তৎপর হয়ে ওঠে।

বিমানটি দুবাই থেকে তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে প্রথমে ‘৭৭০০’ জরুরি সংকেত পাঠানো হয়। এরপর ‘৭৫০০’ সংকেত পাঠানো হয়, যা বিমান হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপের সম্ভাবনা বোঝায়। এই সংকেত পাওয়ার পরই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং ইজরায়েলি যুদ্ধবিমানও সতর্কতামূলকভাবে আকাশে ওঠে। তবে পরে ইজরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, ঘটনাটি হাইজ্যাকের সঙ্গে সম্পর্কিত নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিমানের দুই পাইলটের মধ্যে হিংসাত্মক বচসা বা হাতাহাতির জেরেই জরুরি সংকেত পাঠানো হয়ে থাকতে পারে। যদিও ঘটনার সম্পূর্ণ কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘিরে প্রথমে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হলেও, এখনও পর্যন্ত বিমান ছিনতাইয়ের কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর’ , বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…