দামি হল মাছ-মাংস, মধু এখন বিষ, কী কী বাড়ল দেখুন

মোদি সরকার মধুর ওপর পাঁচ শতাংশ হারে জিএসটি ধার্য করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাছ বা মাংস খেতে যারা ভালোবাসেন আগামীদিন তাদের জন্য খুব দুঃখের। অনেকেই শরীর সারাদিনের জন্য তরতাজা রাখতে একগ্লাস গরমজলে লেবু আর মধু মিশিয়ে খেতে ভালোবাসেন। তাদের জন্য আগামীদিন সুখের নয়। কারণ, মোদি সরকার মধুর ওপর পাঁচ শতাংশ হারে জিএসটি ধার্য করেছে।

একঝলকে দেখে নেওয়া যাক কী কী বাড়ল। বাড়ল কত শতাংশ হারে।

পাঁচ শতাংশ (Five percent GST) জিএসটি বসছে নিম্নলিখিত পণ্যে

প্যাকেট করা মাংস, মাছ ( Fish)  (ফ্রোজেন নয়), দই, (Curd)  লস্সি, পনীর, (paneer )  মধু (honey), শিম বা শুঁটি জাতীয় সবজি (leguminous vegetables) গম (wheat) এবং অন্যান্য দানাশস্য, মেসলিন ময়দা, গুড় (jiggery), মুড়ি (puffed rice), ড্রাইড মাখনা। আগে এইগুলি জিএসটির আওতার বাইরে রাখা ছিল।

১২ শতাংশ জিএসটি

মানচিত্র, চার্ট, অ্যাটলাস, যে সব হোটেলের দৈনিক ঘরভাড়া ১০০০ টাকার কম, সেই সব হোটেলের ক্ষেত্রে ধার্য হবে এই হারে জিএসটি

প্যাকেট বা মোড়ক ছাড়া, অনামি পণ্যকে জিএসটির আওতায় রাখা হয়েছিল। সেগুলি যথারীতি বহাল রয়েছে।

ভোজ্য তেল, কয়লা, এলইডি ল্যাম্পের বর্তমান করছাড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। ধরে নেওয়া যাতে পারে, জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই তিন পণ্যের ওপরেও কর বসবে। পরবর্তী বৈঠক কাল বৃহস্পতিবার। ফলে যেসব পণ্যকে জিএসটির আওতা থেকে বাদ রাখা হয়েছে, ধরেই নেওয়া হচ্ছে, সেই সব পণ্যের ওপরেও বসবে জিএসটি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে