Robot: প্রশ্ন করলে দেয় উত্তর, বকে sorry না বললে গুম মেরে থাকে

রোবটের নাম রফিক

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই:  রোবটকে প্রশ্ন করলে সে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেবে। আর কেউ তাকে বকলে সে গুম মেরে যায়। যতক্ষণ না তাকে সরি বলা হবে, ততক্ষণ সে গুম মেরে থাকে। এমনই এক আশ্চর্য রোবট তৈরি করেছে চেন্নাইয়ের প্রতীক। ১৩ বছরের প্রতীকের তৈরি রোবটের নাম রফিক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ক্ষুদে জানিয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির নানা প্রদর্শনী দেখার অভ্যাস প্রথম থেকেই।

সে সব প্রদর্শনীতে রোবট দেখে একদিন সে নিজেই রোবট তৈরির সিদ্ধান্ত নেয়। তবে তার রোবট হবে ঠিক মানুষের মতো। মানুষের যেমন আবেগ থাকে, তেমনই আবেগ থাকবে তার তৈরি রোবটের। বড়রা ছোটদের বকাঝকা করলে তাদের কেউ কেউ গুম মেরে থাকে। অনেকে আবার কেঁদে ফেলে। প্রাণ খুলে সরি বললে তাদের মুখে হাসি ফোটে। প্রতীক চেয়েছিল তাঁর রোবটকে কেউ বকলে সে গুম মেরে থাকবে। আর সরি বললে সে হাঁসবে।

প্রতীকের এই রোবটের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছে। ১৩ বছরের ক্ষুদের এই অভিনব আবিষ্কারে সকলেই বিস্মিত। তাদের বিস্ময়ের সব থেকে বড় কারণ, এই রোবট মানুষের মতো আবেগপ্রবণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সাড়ে চারকোটি মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছে। ৬২ জন তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে।

প্রতীককে অভিনন্দন জানাতে গিয়ে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ভারতে যে প্রতিভার অভাব নেই, সেটা আরও একবার প্রমাণিত হল।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ