আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত তোতা নিয়ে সটান জেলা শাসকের দরবারে মালিক, তার পর…

নিজস্ব প্রতিনিধি: বহু মানুষের কাছে পোষ্য নিজের সন্তানের মত হয়। নিজের সন্তানকে যেভাবে মানুষ করা হয় সেই ভাবেই যত্ন নেওয়া হয় পোষ্যের। তবে তার যদি কোনও ভাবে মৃত্যু হয় তবে তা সন্তান শোকের সমান হয়।  পোষ্যের সঙ্গে অন্যায় হলেও অনেকদূর পর্যন্ত যেতে পারে। মঙ্গলবার মধ্যপ্রদেশের আগর জেলায় অনুষ্ঠিত এক জনশুনানির সময়, যখন একজন অভিযোগকারী একটি মৃত তোতাপাখির মৃতদেহ নিয়ে জেলা কালেক্টরেটে আসেন।  তাঁকে দেখে সকলেই হতবাক হয়ে যান। এই দৃশ্য কেবল প্রশাসনিক কর্মীদেরই নয়, সেখানে উপস্থিত সাধারণ মানুষকেও হতবাক করে দেয়। অভিযোগকারী  চিনা সুতার বিপদ নিয়ে  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজটি করেছিলেন।

ধর্মেন্দ্র বিশ্বকর্মা নামে পরিচিত অভিযোগকারী জানিয়েছেন যে একটি তোতাপাখি চিনা সুতোয় আটকে গিয়েছিল এবং তার ডানা মারাত্মকভাবে কেটে গিয়েছিল। আহত তোতাপাখিটি তার বাড়ির ছাদে পড়ে যায়। ধর্মেন্দ্র এবং তার পরিবার সারা রাত ধরে  পাখির  যত্ন নেন এবং  তাঁকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন, কিন্তু গুরুতর আঘাতের কারণে পাখিটা মারা যায়। ধর্মেন্দ্র বিশ্বকর্মা মৃত তোতাপাখির দেহ নিয়ে সরাসরি জনশুনানিতে উপস্থিত হন এবং কর্মকর্তাদের কাছে  তাঁর ক্ষোভ প্রকাশ করেন। তিনি  প্রশ্ন তোলেন রাজ্যে চিনা সুতো নিষিদ্ধ থাকা সত্ত্বেও, কীভাবে প্রকাশ্যে কেনা, বিক্রি এবং ব্যবহার করা হচ্ছে। এর ফলে কেবল পাখিই নয়, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে।

অভিযোগকারী আরও দাবি করেছেন যে, প্রশাসন যেন কেবল কাগজপত্র নয়, বরং  চিনা সুতোর বিরুদ্ধে কঠোর এবং কার্যকর ব্যবস্থা  দেওয়া হয়। তিনি বলেন যে প্রতিদিন এই সুরোর আঘাতে পাখিরা আহত হচ্ছে বা মারা যাচ্ছে। বেশ কয়েকটি ক্ষেত্রে, মানুষও গুরুতর আহত হয়েছে, যা স্পষ্ট করে দিয়েছে যে এই দড়ি মারাত্মক। একটি ভিডিওতে দেখা  গিয়েছে গণশুনানিতে উপস্থিত কর্মকর্তারা অভিযোগটি গুরুত্ব সহকারে শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ